ন্যক্কারজনক! চাকরি দেওয়ার নাম করে বাড়িতে ডেকে যুবতীকে ধ’র্ষ’ণ, অভিযোগ দায়ের তৃণমূল নেতার বিরুদ্ধে

বিরোধীরা এর আগে বারবার অভিযোগ জানিয়ে এসেছেন যে বাংলায় মহিলারা সুরক্ষিত নন। এবার যেন সেকথা আরও একবার প্রমাণিত হল। এক যুবতীকে চাকরি দেওয়ার নাম করে বাড়িতে ডেকে তাঁকে ধ’র্ষ’ণ করার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এমন ন্যক্কারজনক ঘটনায় ছিঃ ছিঃ রব উঠেছে শাসক দলের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে গতকাল, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণার পানিহাটির জয়প্রকাশ কলোনি এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খড়দহ থানায় ধ’র্ষ’ণের অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা যুবতী। এদিকে ওই তৃণমূল নেতার দাবী, তাঁকে মিথ্যে বলে ফাঁসানো হচ্ছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযুক্ত ওই তৃণমূল নেতা ওই এলাকারই একটি ক্লাবের সেক্রেটারি বলে জানা গিয়েছে। অভিযোগ, গতকাল দুপুরের দিকে নির্যাতিতা যুবতীকে ম’দ্য’প অবস্থায় ধ’র্ষ’ণ করে ওই তৃণমূল নেতা। এমনকি, ঘটনার সময় তাঁকে ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকিও দেয় বলে অভিযোগ। নির্যাতিতা যুবতী মানসিকভাবে বিধ্বস্ত হয়েছে পড়েছেন। খড়দহ বলরাম সেবা মন্দির হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনার পর এক মানবাধিকার কর্মীর সাহায্য নিয়ে পুলিশে অভিযোগ জানান ওই মহিলা।

ওই মানবাধিকার কর্মী জানান যে গতকাল দুপুর ৩টে ৪৩ মিনিট নাগাদ ওই তৃণমূল নেতা যুবতীকে ফোন করে বলেন যে তার জন্য একটি চাকরির খোঁজ আছে। সে যেন তাঁর বাড়িতে যায়। যুবতীর দাবী, তিনি তৃণমূল নেতার বাড়ি গিয়ে দেখেন যে তিনি ম’দ্য’পান করছেন। এরপরই ঘর বন্ধ করে হেনস্থা করা হয় যুবতীকে।

বিপদ বুঝেই চিৎকার শুরু করেন যুবতী। কিন্তু সেই সময় তাঁকে মেরে ফেলার হুমকি দেন তৃণমূল নেতা। আর এরপরই শুরু হয় ধ’র্ষ’ণ। নির্যাতিতা যুবতী ঘর থেকে বের হয়ে এক প্রতিবেশীর সাহায্যে মানবাধিকার কর্মীর সঙ্গে যোগাযোগ করেন। এরপরই ওই কর্মী তাঁকে থানায় নিয়ে যান।

এদিকে, অভিযুক্ত তৃণমূল নেতার দাবী এই ঘটনা মিথ্যে। তাঁকে ফাঁসানো হচ্ছে। তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস এই বিষয়ে বলেন কযে এই অভিযোগ সত্যি নয়। ওই তৃণমূল নেতাকে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে, এই নিয়ে শাসকদলকে তোপ দেগেছে বিজেপি। বিজেপি নেতা জয় সাহা বলেন, “তৃণমূল নেতারা টাকার অহঙ্কারে মানুষের মাথার ওপরে উঠে নাচছে। নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মুখ্যমন্ত্রী পদে থাকার কোনও অধিকার নেই”।

RELATED Articles