‘জীবন সার্থক!’ পায়ে হেঁটে ২২০ কিমি পাড়ি দিয়ে অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করার পর এমটাই জানালেন অরিজিৎ ভক্ত

গায়ক অরিজিৎ সিং-কে চেনেন না এরকম লোক ভারতে খুঁজে পাওয়া মুশকিল। তাঁর অজস্র ভক্ত। ভক্তরা প্রিয় তারকার জন্য যা খুশি করতে পারেন। অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করার জন্য সুদূর ২২০ কিমি পাড়ি দিলেন তাঁর একনিষ্ঠ ভক্ত।

জানা গেছে দীপ কুমার নামে মধ্যমগ্রাম নিবাসী এক মধ্যবয়সী যুবক পায়ে হেঁটে পৌঁছে যান মুর্শিদাবাদে জিয়াগঞ্জে। দূরত্ব ২২০ কিমি। ২৭ বছর বয়সী এই যুবক পেশায় একজন খেলনা বিক্রেতা। অরিজিৎ সিং তার কাছে ‘গুরু’র সমান।

এই পুরো রাস্তা তিনি পায়ে হেঁটে অতিক্রম করেছেন। সময় লেগেছে সাত দিন। হাতে ছিল একটি প্ল্যাকার্ড আর তাতে লেখা ছিল,’ পদযাত্রা, এয়ারপোর্ট থেকে অরিজিৎ সিংয়ের বাড়ি জিয়াগঞ্জ।’

জিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি বিশ্বজিৎ ঘোষাল যুবকের কাণ্ডশুনে থানায় নিয়ে যান তাকে। অরিজিৎ সিং নিজে থানায় এসে দেখা করেন ভক্তের সঙ্গে। দীপ কুমার জানিয়েছেন, গানের জগতের ঈশ্বরের সঙ্গে দেখা করা স্বপ্ন ছিল তাঁর। জীবন সার্থক হ’ল।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles