২২ বছর ধরে আইনি লড়াইয়ের পর জয় পেল রেল যাত্রী। ২২ বছর আগে যাত্রা পথে তাঁর কাছ থেকে কুড়ি টাকা ভাড়া বেশি নিয়েছিল রেল। সেই টাকা ফেরত চাইলে রেলের তরফে তা দেওয়া হয়নি। অবশেষে আইনি লড়াইয়ের পথে হাটেন তিনি।
ওই রেল যাত্রীর নাম তুঙ্গনাথ চতুর্বেদী। ১৯৯৯ সালের ২৫ ডিসেম্বর মথুরা ক্যান্টনমেন্ট থেকে মোরাদাবাদ যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন তিনি। শেষমেশ কনজিউমার ফোরামে অভিযোগ দায়ের করেছিলেন তুঙ্গনাথ।
ওই ব্যক্তি অভিযোগ করেন, ‘সে দিন এক বন্ধুর সঙ্গে আমি মথুরা ক্যান্টনমেন্ট স্টেশনে গিয়েছিলাম। মোরাদাবাদ যাওয়ার টিকিট কিনেছিলাম। আমি টিকিট টাকার জন্য ১০০ টাকা দিয়েছিলাম। কিন্তু টিকিটের জন্য ৭০ টাকার বদলে ৯০ টাকা কাটা হয়েছিল। আমি চাইলেও টাকা ফেরত দেওয়া হয়নি।’
অবশেষে ২২ বছরে ১২০টি শুনানের পর জয় পেলেন তুঙ্গনাথ। গত ৫ অগাস্ট আদালত রায় দান করে রেলকে নির্দেশ দেন ওই কুড়ি টাকা তুঙ্গনাথকে ফেরত দিতে এবং ১২ শতাংশ হারে ওই টাকার সুদও দিতে বলছেন রেলকে। এছাড়া ১৫ হাজার টাকা আইনি লড়াইয়ের জন্য দিতে বলছেন ভারতীয় রেলকে।






