আমাদের প্রিয় মুখরোচক খাবারগুলির মধ্যে অন্যতম হ’ল ফুচকা। কিন্তু সেই ফুচকা খেয়ে ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি কয়েকজন গ্রাম বাসিন্দা। গ্রামে হাজির স্বাস্থ্য দপ্তরের দল।
ঘটনাটি ঘটেছে, পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যেতে এক ফুচকা বিক্রেতার কাজ থেকে গ্রামের বেশ কয়েকজন ফুচকা খান। তারপর বুধবার থেকে শুরু হয় পেটের যন্ত্রণা, বমি ও পেট খারাপ।
গত বৃহস্পতিবার চুঁচুড়া ইমামবাড়া চন্দননগর মহকুমা এবং পোলবা ব্লক হাসপাতলে অসুস্থদের ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, ফুচকায় বিষক্রিয়ার ফলে গ্রামবাসীদের ডায়ারিয়া হয়ে যায়।
খবর পেয়ে পোলবা ব্লক হাসপাতাল থেকে একটি মেডিক্যাল টিম ওষুধ এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে গ্রামে হাজির হয়। কী কী করণীয় এবং গুরুতর অসুস্থদের হাসপাতালে যাওয়ার নির্দেশ দিয়েছেন।





