এই জন্মাষ্টমীতে আপনার রাশি মেনে কৃষ্ণকে দান করুন, জীবনে শুভ লাভ পাবেন

জ্যোতির্বিদরা বলছেন,ওইদিন গোপালের প্রিয় খাবার মালপোয়া, তালের ক্ষীর ইত্যাদি দেওয়ার সঙ্গে সঙ্গে জন্মাষ্টমীর দিনে রাশি অনুযায়ী দান করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায়। জীবন কষ্ট দূর হয়, সুখ-সমৃদ্ধি পাওয়া যায়। দেখে নিন কোন রাশির জাতকদের কী দান করা উচিত —

মেষ রাশি : এই রাশির জাতকরা জন্মাষ্টমীর দিনে দান করলে জীবনের কষ্ট থেকে মুক্তি পাবেন।

বৃষ রাশি : এই রাশি জাতকরা কৃষ্ণের জন্মতিথিতে চিনি দান করলে কৃষ্ণের আশীর্বাদ পাবেন।

মিথুন রাশি : জ্যোতির্বিদরা বলছেন, শুভ তিথিতে এই রাশি জাতকরা দরিদ্ররা অন্ন দান করুন।

সিংহ রাশি : এই রাশির জাতকরা জন্মাষ্টমীতে স্নান করে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। এরপর কৃষ্ণকে গুড়ের কোন খাদ্য দান করুন।

কন্যা রাশি : এই রাশির জাতকরা জন্মাষ্টমীর দিনে অসহায় ও দরিদ্রদের মানুষদের অন্নদান করলে কৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হবেন।

কর্কট রাশি : জ্যোতিষ মতে জন্মাষ্টমীর দিন অসহায়দের চাল দান করলে এই রাশিচাতকদের জীবন আনন্দময় হয়ে উঠবে।

বৃশ্চিক রাশি : জাতকদের জন্মাষ্টমীর দিন গম দান করা উচিত। এতে জাতকদের শুভ ফল প্রাপ্তি ঘটবে।

তুলা রাশি : জন্মাষ্টমীর দিন তুলা রাশি জাতকরা বস্ত্র এবং প্রসাদ মানুষদের মধ্যে বিতরণ করুন।

ধনু রাশি : শাস্ত্র মতে, জন্মাষ্টমী দিনে এই রাশি জাতকরা ধর্মীয় কোন বই প্রদান করলে সুফল পাবেন।

মকর রাশি : ঐদিন মকর রাশির জাতকরা তিল দান করুন।

কুম্ভ রাশি : এই রাশি জাতকদের অন্য ও তিল দান করা উচিত। এবং গীতার পঞ্চম ও অষ্টম অধ্যায় জীবনে সুখ ও সমৃদ্ধির আগমন হতে পারে।

মীন রাশি : শ্রীকৃষ্ণের জন্মদিনে এই রাশি জাতকরা কৃষ্ণকে ময়ূরপঙ্খ ও বাঁশি অর্পণ করুন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles