‘টেন্ডার পাইয়ে দিতে কোটি কোটি টাকা ও গাড়ি নিয়েছিলেন অনুব্রত, কিন্তু মেলেনি টেন্ডার’, বিস্ফোরক দাবী সিউড়ির ব্যবসায়ীর

অনুব্রত মণ্ডলের চালকলে হানা দিয়ে একাধিক বিলাসবহুল গাড়ি পেয়েছে সিবিআই। এই গাড়ির মালিক আসলে কে, তা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, সেই সময় আরও এক বোমা ফাটালেন সিউড়ির এক ব্যবসায়ী। তিনি দাবী করলেন যে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে অনুব্রত মণ্ডল তাঁর কাছ থেকে কোটি কোটি টাকা ও দামি গাড়ি নিয়েছিলেন। কিন্তু সেই টেন্ডার শেষ পর্যন্ত পান নি তিনি।

বীরভূমের ময়ূরেশ্বরের বাসিন্দা অরূপ ভট্টাচার্য ও রামপুরহাটের বাসিন্দা প্রবীর মণ্ডল যৌথ ভাবে লোকনাথ অটোমোবাইল নামের একটি ব্যবসা শুরু করেন। তিলপাড়া জলাধার থেকে বালি তোলার জন্য অনুব্রত মণ্ডলের কাছে বরাত নিতে চেয়েছিলেন তারা। প্রবীর মণ্ডলের দাবী, সেই বরাত দেওয়ার জন্য তাদের কাছ থেকে ১০ কোটি টাকা চান অনুব্রত।

সেই বিপুল অর্থ তারা দিতে পারে নি। শেষ পর্যন্ত ৫ কোটি ৫৬ লক্ষ দেন অনুব্রতকে দেন তারা। বোলপুরের নিচুপট্টির বাড়িতে বসে নগদ দেড় কোটি টাকা অনুব্রত নিজে হাতে নিয়েছিলেন। বাকি টাকা বীরভূম জেলা তৃণমূল সভাপতির দেহরক্ষী সায়গল হোসেনের হাতে দিয়েছিলেন ব্যবসায়ীরা। ২০১৮ সালের ২১শে মার্চ অরূপ রতন ভট্টাচার্য নগদ টাকা দিয়েছিলেন তাঁদের।

অনুব্রত মণ্ডলের এই ভোলে ব্যোম চালকলটি প্রায় ৭০ বিঘা জমির উপর অবস্থিত। এই চালকলটি অনুব্রতর মেয়ে ও স্ত্রীর নামে রয়েছে বলে জানা গিয়েছে। এই চালকলটি থেকে মিলেছে একাধিক এসইউভি, একটি হুড খোলা জিপ, ও ১টি ফোর্ড এন্ডেভার মিলেছে। জানা গিয়েছে এই ফোর্ড গাড়িটি ২০১৮ সালে প্রবীর মণ্ডল দিয়েছিলেন অনুব্রতকে। নগদ কোটি কোটি টাকা, গাড়ি পাওয়ার পরেও ওই ব্যবসায়ীরা কাজের বরাত পাননি বলেই অভিযোগ। গত বছর মে-জুন মাসে ওই গাড়িটি ফেরত চান ব্যবসায়ী। তবে অনুব্রত মণ্ডল পালটা তাঁদের হুমকি দেয় বলে দাবী। ব্যবসায়ীর অভিযোগ, গাড়ি ফেরত চাইলে গাঁজা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন কেষ্ট।

অনুব্রতর রাইস মিল থেকে সতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের একটি এসইউভি গাড়ি পাওয়া গিয়েছে। একসময় যে গাড়িটিতে লালবাতি লাগানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান মলয় পীঠের দাবী, “এটি ট্রাস্টের গাড়ি। কলকাতা যাওয়ার সময় অনুব্রত মণ্ডল এই গাড়িটি ব্যবহার করতেন। এই গাড়িটি অনুব্রত মণ্ডল কিনে নিতে চেয়েছিলেন। তারপর থেকে গাড়িটি ওই রাইস মিলেই রয়েছে”।

RELATED Articles