দেশের মধ্যে সবথেকে নিরাপদতম ও সুরক্ষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে কলকাতা। ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় অপরাধের হার সবথেকে কম। বিশেষ ও স্থানীয় আইনের ক্ষেত্রেও কলকাতায় অপরাধের হার অনেক কম। মোট অপরাধের হারও কলকাতায় অনেক কম।
সদ্য প্রকাশিত ২০২১ সালের এনসিআরবি রেকর্ড অনুযায়ী, গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রতি লক্ষ জনসংখ্যা অনুযায়ী কলকাতার অপরাধের হার মাত্র ৯২.৬। সেখানে দিল্লিতে অপরাধের হার ১৭৭১.৭ যা কলকাতার থেকে ১৯ গুণেরও বেশি। গুজরাতের আমেদাবাদে গুরুতর অপরাধের হার ৩৮৮.৩, সুরাতে ৭০০, উত্তরপ্রদেশের লখনউয়ে ৪৮৮.৬, কানপুরে ২৪৭.৮, রাজস্থানের জয়পুরে ৭৫৯.৫, মুম্বইয়ে ৩৪৫.৯, চেন্নাইয়ে ৫২৯.৯, হায়দরাবাদে ২৩১.৭।
শহর কলকাতায় এই হার অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই কম। কলকাতায় গত বছর খুনের ঘটনা ঘটেছে ৪৫টি। সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লিতে ঘটেছে ৪৭২টি, লখনউয়ে ১০৪, চেন্নাইয়ে ১৬৪, মুম্বইয়ে ১৬৪, ও জয়পুরে ১১৮টি খুনের ঘটনা ঘটেছে। আবার পণের জন্য বধূহত্যার ঘটনাও অন্যান্য রাজ্যের তুলনায় কলকাতায় অনেকটাই কম।
গত দু’বছর ধরে কলকাতা নিরাপদতম শহরের স্বীকৃতি পেয়ে আসছে। এই খবর টুইট করে তৃণমূলের তরফে বলা হয়েছে, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নজরদারি এবং প্রশাসনের অক্লান্ত পরিশ্রমের ফলেই কলকাতা দেশের নিরাপদতম শহরের স্বীকৃতি পেয়েছে। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর থেকে অনেক কিছু শিখতে পারেন প্রধানমন্ত্রী”।
NCRB data shows that Kolkata is the nation's SAFEST CITY, second year in a row.
This was only possible owing to @MamataOfficial's strict monitoring and the tireless efforts of our police personnel.
The PM has LOTS TO LEARN from the only sitting woman CM!https://t.co/bOROAvGdqa
— All India Trinamool Congress (@AITCofficial) August 30, 2022
এই রিপোর্টে এও বলা হয়েছে যে গত এক বছরে জম্মু ও কাশ্মীরে প্রায় তিনশো জনের বিরুদ্ধে ইউপিএ আইনে মামলা দায়ের করা হয়েছে। এটি দেশের মধ্যে সর্বোচ্চ। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কাশ্মীরিদের দের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা সবচেয়ে বেশি।
এনসিআরবি তথ্য অনুযায়ী বলছে, দিল্লি হল মহিলাদের জন্য সবচেয়ে বিপজ্জনক শহর। গত এক বছরে রাজধানীতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা প্রায় চল্লিশ শতাংশ বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন দিল্লিতে গড়ে দু’জন নাবালিকা ধ’র্ষ’ণ হয়। মহিলাদের জন্য বিপকজ্জনক শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু।





