Skip to content
Latest Bengali News Today | Kolkata & West Bengal Updates – Khabor24x7
Latest Bengali News Today | Kolkata & West Bengal Updates – Khabor24x7
  • হোমপেজ
  • নিউজ
    • কলকাতা
    • পশ্চিমবঙ্গ
    • দেশ
    • বিদেশ
    • বাংলাদেশ
    • দেশে বিদেশে
    • ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি
    • প্রযুক্তি
    • অন্যান্য খবর
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
    • অন্যান্য খেলা
  • বিনোদন
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • জ্যোতিষশাস্ত্র
  • রাশিফল
  • ভাইরাল
হোমপেজ খবর কলকাতা পশ্চিমবঙ্গ দেশ বিনোদন খেলা অফবিট লাইফ স্টাইল জ্যোতিষশাস্ত্র রাশিফল ভাইরাল
  • Home
  • West Bengal
  • ৫০ কোটি এখন অতীত, ফের অর্পিতার কোটি কোটি টাকার সন্ধান পেল ইডি, খোঁজ মিলল বিপুল অর্থের
ED Court, recruitment scam case, bail, Arpita Mukherjee, Partha Chatterjee,

৫০ কোটি এখন অতীত, ফের অর্পিতার কোটি কোটি টাকার সন্ধান পেল ইডি, খোঁজ মিলল বিপুল অর্থের

Tina
15/09/2022
Trusted Source On Google - khabor24x7.com
Share This Article

টালিগঞ্জ ও বেলঘড়িয়া, অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দুই জায়গার দু’টি ফ্ল্যাট থেকে ইডি (Enforcement Directorate) উদ্ধার করেছিল ৫০ কোটি টাকা। যদিও অর্পিতার কথায়, তিনি সেই টাকার মালিক নন। তবে আপাতত অর্পিতার জায়গা হয়েছে শ্রীঘরে। এর মধ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি। আর সেই তদন্ত চালাতে গিয়েই ফের অর্পিতার নামের কোটি কোটি টাকার খোঁজ মিলল। অর্পিতার নামে থাকা ৫ কোটি ৩২ লক্ষ টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পেলেন ইডি আধিকারিকরা।

ইডি সূত্রে খবর অনুযায়ী, অর্পিতার নিজের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ২ কোটি ২২ লক্ষ টাকা। আর অর্পিতার সংস্থা ইচ্ছে এন্টারটেইনমেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৩ কোটি ১০ লক্ষ টাকা। সব মিলিয়ে মোট ৫ কোটি ৩২ লাখ টাকা। ইডির দাবী, এই টাকা নগদ বা অনলাইন লেনদেনের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে।

তবে লেনদেনে যাদের নাম পাওয়া গিয়েছে, তাঁদের সঙ্গে ইচ্ছে এন্টারটেইনমেন্টের কোনও ব্যবসায়িক সম্পর্ক নেই বলেই জানা গিয়েছে। আর এই কারণেই তদন্তকারীদের অনুমান, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের এই কোটি কোটি টাকার সঙ্গেও শিক্ষক দুর্নীতির যোগ রয়েছে।

প্রসঙ্গত, গত ২৭শে জুলাই অর্পিতার বেলঘড়িয়ার দুটি ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। এর মধ্যে একটি ফ্ল্যাট থেকে তেমন কিছু না মিললেও, অন্য একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টাকা ও সোনার খাজানা। সেই ফ্ল্যাট থেকে ইডি উদ্ধার করে ২৮ কোটি টাকা নগদ ও ছয় কেজি সোনা। বাথরুম থেকেও উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা ও সোনার গয়না।

উদ্ধার হয় ১ কেজি করে তিনটি সোনার বাট, ছ’টি মোটা সোনার বালা, একাধিক মোটা সোনার হার। মোট ৪ কোটি টাকারও বেশি সোনা উদ্ধার হয় ওই ফ্ল্যাট থেকে। এর আগে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ইডি উদ্ধার করে ২১ কোটি ৯০ লক্ষ টাকা ও লক্ষ লক্ষ টাকার বিদেশী মুদ্রা ও সোনার গয়না।

Categories West Bengal Tags Arpita Mukherjee, bank account, ED, Money
Share This Article
Facebook Twitter
Tina

আরও পড়ুন

আরও শক্তি বৃদ্ধি বাড়ল বিজেপির, ৮ হেভিওয়েট বিধায়ক যোগ দিলেন গেরুয়া শিবিরে

‘বিজেপি নবান্ন অভিযানে ব্যাগে করে বোমা এনেছিল, পুলিশ চাইলে গুলি চালাতেই পারত’, বিস্ফোরক অভিযোগ মমতার

আরও অন্যান্য খবর

Dum Dum Road Kali Puja, Dum Dum Traffic Update, Kali Puja 2026, Nagerbazar News, Dum Dum Station, Barrackpore Police Commissionerate, Kolkata Traffic News, দমদম রোড, কালীপুজো ২০২৬, দমদমের খবর, নাগেরবাজার, যানজট সমস্যা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, কলকাতা ট্রাফিক

দমদম রোডে আর করা যাবে না কালীপুজোর মণ্ডপ, পুলিশের কড়া নির্দেশে স্বস্তি নিত্যযাত্রীদের

Khabor24x7 NewsDesk
04/11/2026
Sohini Paul, Bigg Boss Bangla, Sohini Paul Confession, BB Night, Nandini Dutta, Bigg Boss Bangla Contestants, সোহিনী পাল, বিগ বস বাংলা, নন্দিনী দত্ত, বিবি নাইট

নন্দিনীর সঙ্গে ঝামে’লা নয়, বিগ বসের ঘরে কোন ঘটনায় সবচেয়ে বেশি আ’ঘাত পেয়েছিলেন সোহিনী? এতদিন পর করলেন বি’স্ফো’রক স্বীকারোক্তি!

Tina
30/10/2026
Bigg Boss Bangla, Nandini Dutta, Jeetu Kamal, Rajveer Dey, Sourav Ganguly, Nandini Dutta Father, বিগ বস বাংলা, নন্দিনী দত্ত, জিতু কমল, রাজবীর দে, সৌরভ গঙ্গোপাধ্যায়

জিতুকে নিয়ে এবার সরাসরি মুখ খুললেন নন্দিনীর বাবা! ‘সাধু নাকি ভণ্ড’, বিতর্কিত অভিনেতাকে নিয়ে কী বললেন তিনি?

Tina
30/10/2026
Pallavi Chatterjee, Kanchanaa Moitra, Kanchana Moitra Photoshoot, Viral Photoshoot, Tollywood News, পল্লবী চট্টোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, কাঞ্চনার ফটোশ্যুট, টলিউডের খবর

‘সবটা দেখিয়ে দিলে…’, কাঞ্চনার ভাইরাল ফটোশ্যুট নিয়ে পল্লবীর মন্তব্যে নতুন চর্চা!

Khabor24x7 NewsDesk
28/10/2026
B P Singh, CID Creator, Aahat Director, B P Singh Death, Indian Television, CID TV Show, Television Producer Director, বি পি সিং, সিআইডি, আহট, বি পি সিং প্রয়াণ, ভারতীয় টেলিভিশন, টেলিভিশন পরিচালক, প্রযোজক বি পি সিং

‘সিআইডি’, ‘আহট’-এর নেপথ্যের কারিগর আর নেই! প্রয়া’ত জনপ্রিয় পরিচালক! কি হয়েছিল তাঁর?

Khabor24x7 NewsDesk
27/10/2026
Sourav Ganguly, Doosra Movie, Delhi High Court, Sourav Ganguly Personality Rights, Dada The Sourav Ganguly Story, সৌরভ গঙ্গোপাধ্যায়, দুসরা ছবি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক, দিল্লি হাই কোর্ট, বাংলা বিনোদন

সৌরভের তীব্র আপত্তি, তবু মুক্তি আটকানো গেল না ‘দুসরা’র! দাদার কোন স্মৃতি ঘিরে আদালতে টানাপোড়েন?

Khabor24x7 NewsDesk
23/10/2026
অবশ্যই পড়ুন
দমদম রোডে আর করা যাবে না কালীপুজোর মণ্ডপ, পুলিশের কড়া নির্দেশে স্বস্তি নিত্যযাত্রীদের
নন্দিনীর সঙ্গে ঝামে’লা নয়, বিগ বসের ঘরে কোন ঘটনায় সবচেয়ে বেশি আ’ঘাত পেয়েছিলেন সোহিনী? এতদিন পর করলেন বি’স্ফো’রক স্বীকারোক্তি!
জিতুকে নিয়ে এবার সরাসরি মুখ খুললেন নন্দিনীর বাবা! ‘সাধু নাকি ভণ্ড’, বিতর্কিত অভিনেতাকে নিয়ে কী বললেন তিনি?
‘সবটা দেখিয়ে দিলে…’, কাঞ্চনার ভাইরাল ফটোশ্যুট নিয়ে পল্লবীর মন্তব্যে নতুন চর্চা!
CATEGORIES

কলকাতা

পশ্চিমবঙ্গ

ভারত

বিনোদন

খেলা

জ্যোতিষশাস্ত্র

ভাইরাল

FOLLOW US
NEWSLETTER

© 2026 Khabor24x7

Feed

About us

Advertisement

Contact

Privacy policy

T&C

Funding Info

Correction

Disclaimer

Ethics

Fact Checking

  • হোমপেজ
  • নিউজ
    • কলকাতা
    • পশ্চিমবঙ্গ
    • দেশ
    • বিদেশ
    • বাংলাদেশ
    • দেশে বিদেশে
    • ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি
    • প্রযুক্তি
    • অন্যান্য খবর
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
    • অন্যান্য খেলা
  • বিনোদন
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • জ্যোতিষশাস্ত্র
  • রাশিফল
  • ভাইরাল