ভারত-পাকিস্তান ম্যাচে পাক দলের হারের জেরে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে অশান্তি, পুলিশকে লক্ষ্য করে বোতল, ভাঙচুর, উত্তপ্ত লিসেস্টার

সদ্যই শেষ হয়েছে এশিয়া কাপ। গত ২৮শে আগস্ট ভারত-পাকিস্তানের ম্যাচ ছিল। সেই ম্যাচে হার হয় পাক বাহিনীর। আর সেই ম্যাচকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠল লন্ডনের পাশের শহর লিসেস্টার। সাম্প্রদায়িক অশান্তি ছড়াল ওই শহরে।

গতকাল, রবিবার লিসেস্টারে যে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটল, তা কেউ কল্পনাও করতে পারে নি। আচমকাই দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে লাগে অশান্তি। তুমুল বাকবিতণ্ডায় জড়ান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় কাচের বোতল। একদল লোক মুখে মাস্ক ও মাথা ঢাকা পোশাক পরে চালায় ভাঙচুর। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।

https://twitter.com/LPEastLeics/status/1570808790429339649?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1570808790429339649%7Ctwgr%5E56f9718688605abc08fe3712ad6472a8e70a369e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.outlookindia.com%2Fsports%2Fleicester-rocked-hindu-muslim-clash-continues-in-wake-of-india-vs-pakistan-asia-cup-cricket-match-videos-news-224217

জানা গিয়েছে, হামলাকারীদের সকলে ক্রিকেট সমর্থক। এশিয়া কাপে পাকিস্তান ভারতের কাছে হেরে যেতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুই দলে ভাগ হয়ে যায় মানুষ। তাদের নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে পুলিশকে। তবে শেষরক্ষা হয়নি। দুই গোষ্ঠীর সম্প্রদায়ের মধ্যে তুমুল অশান্তি লাগে।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শহরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রাস্তায় লোকজনকে দাঁড় করিয়ে তল্লাশি করা হচ্ছে। এই অশান্তির কারণে গোটা এলাকা এখনও থমথমে। বিগত কয়েকদিনের উত্তপ্ত পরিস্থিতিই গতকালের এই ঝামেলার বহিঃপ্রকাশ বলে জানা যাচ্ছে।

https://twitter.com/ShamaJunejo/status/1571435969361940482?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1571435969361940482%7Ctwgr%5E56f9718688605abc08fe3712ad6472a8e70a369e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.outlookindia.com%2Fsports%2Fleicester-rocked-hindu-muslim-clash-continues-in-wake-of-india-vs-pakistan-asia-cup-cricket-match-videos-news-224217

লিসেস্টার পুলিশ সূত্রে খবর, “প্রশাসনের কাছে হাঙ্গামা এবং ভাঙচুরের খবর রয়েছে। এই ঘটনার তদন্ত করা হচ্ছে। পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিস। লিসেস্টারে মল্টেন রোডের উপর একটি ধর্মীয় আবাসের সামনে এক বিশেষ ধরনের পতাকা তোলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। পুলিস আধিকারিকরা যখন অন্য জায়গায় ব্যস্ত ছিল তখনই এই ঘটনা ঘটে। পুরো বিষয় তদন্ত করে দেখা হচ্ছে”।

RELATED Articles