বোর্ড সভাপতি হওয়ার দৌড়ে হার হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বোর্ডের সদস্যরা কার্যত একঘরে করেছে মহারাজকে। আগামী ১৮ই অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে অভিষেক হবে রজার বিনির।
সুপ্রিম কোর্টের তরফে কুলিং অফ নিয়মে কিছুটা শিথিলতা এনে সৌরভ ও শাহকে আরও একটা টার্ম বোর্ডে থাকার সুযোগ দেওয়া হয়েছিল বটে। তবে ঘটনাপ্রবাহ যে এদিকে মোড় নেবে, তা কেউ ভাবতে পারে নি।
সূত্রের খবর, সৌরভকে বোর্ডের তরফে আইপিএল চেয়ারম্যান করার প্রস্তাব দেওয়া হয়। তবে তিনি বোর্ডের শীর্ষপদে থাকার পরে সেই সংস্থারই কোনও সাব-কমিটির প্রধান হতে চাননি। সৌরভ চেয়েছিলেন আরও একটা টার্ম তিনি সভাপতির চেয়ারে চালিয়ে যান। অথবা তাঁকে আইসিসির চেয়ারম্যান করার জন্য সমর্থক জোগাড় করে দিক বিসিসিআই। কিন্তু দু’ক্ষেত্রেই না করে দিয়েছে বোর্ড।
জানা যাচ্ছে, এমন ঘটনার জেরে বেশ হতাশ হয়ে পড়েছেন সৌরভ নিজেও। আর এদিকে সোশ্যাল মিডিয়ায় মহারাজকে নিয়ে শুরু হয়েছে নানান ট্রোলিং। বিরাট কোহলির ভক্তদের দাবী, সৌরভ বোর্ড সভাপতি থাকার সময় বিরাটের সঙ্গে যা করেছেন, এটা নাকি তারই ফল।
https://twitter.com/TappuKePapaGada/status/1579923332979642368?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1579923332979642368%7Ctwgr%5Ec703d4b2fce9ea5813d737d4f26f0cc0c7b8f257%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-24368876751615781323.ampproject.net%2F2209142312000%2Fframe.html
সাংবাদিক সম্মেলনে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বিরাট। বোর্ডের সঙ্গে কোহলির সংঘাতের নেপথ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়, এমনটাই ধারণা ক্রিকেট মহলের। সৌরভের জমানাতেই বিরাট কোহলিকে টি২০ এবং ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে টেস্ট নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি।
https://twitter.com/Viratko66401481/status/1471030878700642305?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1471030878700642305%7Ctwgr%5E8562e8fecdca1cd81ecaa75204a91c9facb56b60%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-24368876751615781323.ampproject.net%2F2209142312000%2Fframe.html
https://twitter.com/MindFlayer_03/status/1579815634946641920?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1579815634946641920%7Ctwgr%5Edc0ae796b5202c898c8d241383528a36bb16fb89%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-24368876751615781323.ampproject.net%2F2209142312000%2Fframe.html
আইপিএলের বর্তমান চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল সাংবাদিকদের জানিয়েছেন, “রজার বিনি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিয়েছেন। আমি ভাইস-প্রেসিডেন্ট, জয় শাহ সচিব, আশিস শেহলার কোষাধ্যক্ষ এবং দেবজিত সাইকিয়া যুগ্ম সচিব পদে মনোনয়ন জমা দিয়েছেন
https://twitter.com/ffspari/status/1579813855651565568?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1579813855651565568%7Ctwgr%5E82c4d2908e36c0d89f52d652c8c501e721d43e7b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-24368876751615781323.ampproject.net%2F2209142312000%2Fframe.html
বুধবারই বোর্ডে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল। ১৪ তারিখ মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন। মনোনয়ন দাখিলেই প্রমাণিত বোর্ডের নতুন প্যানেল কেমন হতে চলেছে। অক্টোবরের ১৫ তারিখে চূড়ান্ত তালিকা বোর্ডের তরফে প্রকাশ করা হবে।






