‘লায়লা ও লায়লা’ গানে ধূম নাচ মদনের, এরপরই দিলেন বড় ইঙ্গিত, ‘হয় জিতব, নয় মরব, আত্মসমর্পণ করব না’

তিনি তৃণমূলের ‘কালারফুল’ বিধায়ক (TMC MLA)। তিনি যা করেন বা বলেন, সবই যেন অন্য সকলের থেকে আলাদা। মিছিলে হাঁটাই হোক বা পুজোর সময় গান – সব ক্ষেত্রেই নিজের আলাদাই ছাপ রাখেন তিনি। এবার বিজয়াস সম্মিলনীর (Bijaya Sammiloni) মঞ্চ থেকে বড় একটা ইঙ্গিত দিলেন বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।

গতকাল, মঙ্গলবার নিমতায় বিজয়া সম্মিলনীতে যোগ দেন মদন মিত্র। সেখানেই ‘লায়লা ও লায়লা’ গানে বেশ নাচতে দেখা যায় তাঁকে। তাঁকে ঘিরে নাচেন স্থানীয় মহিলারাও। কিন্তু সেই মঞ্চ থেকেই হঠাৎই এক ইঙ্গিত দিয়ে মদন বলেন, “ডিসেম্বরে যুদ্ধ আসছে”।

এদিন কামারহাটির বিধায়ককে বলতে শোনা যায়, “ডিসেম্বরে যুদ্ধ আসছে। বড় যুদ্ধ। সেই যুদ্ধে হয় জিতব, নয় মরব। কিন্তু শত্রুর সামনে আত্মসমর্পণ করব না”।

কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে ডিসেম্বরে কী এমন হতে চলেছে যে মদন মিত্র এমন একটি মন্তব্য করলেন? কারণ যাই হোক না কেন, ফেব্রুয়ারির আগে অন্তত পঞ্চায়েত নির্বাচন হবে না। আর পুরভোটও তো হয়ে গিয়েছে। তাহলে কীসের যুদ্ধ?

মদন মিত্র নিজেও যদিও সেভাবে স্পষ্ট করে এই বিষয়ে কিছু বলেন নি। তবে তাঁর ঘনিষ্ঠদের কথায়, তিনি হয়ত কিছু আঁচ করছেন। সেই কারণেই এমনটা বলছেন তিনি। কিন্তু তাও প্রশ্ন থেকেই যায় যে কী এমন আঁচ করছেন মদন মিত্র?

প্রশ্ন উঠেছে যে মদন কী তবে তৃণমূলের মধ্যেকার কোনও যুদ্ধের কথা বলছেন? তাঁর কাছে কী কোনও খবর রয়েছে আলাদাভাবে? মদন কিছুই অবশ্য বলেন নি খোলসা করে। তাঁর মুখে একটাই ইঙ্গিত, ডিসেম্বরে যুদ্ধ হবে।

যদিও মদন মিত্রকে ইদানিং তাঁর দলের লোকজনই তেমন গুরুত্ব দেন না। অনেক তৃণমূল নেতারই মত যে মদন রাজনীতিতে ভেসে থাকার জন্য নাচ-গান করে বেড়ান। সেই কারণে মদনের এই ইঙ্গিতকে সেভাবে আমল দেন নি কেউই। তবে মদন যে জল্পনা জিইয়ে রাখলেন, তার কী হবে?

RELATED Articles