পুরভোটে টিকিটের দাবিতে মন্ত্রীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

ইতিমধ্যেই রাজ্যে পুরভোটের বাদ্যি বেজে গিয়েছে। আগামী এপ্রিলেই পুরভোট সম্পন্ন করার ইচ্ছা প্রকাশ করেছে রাজ্য সরকার। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু এরমধ্যেই ফের তৃণমূলের অন্দরেই শুরু হয়ে গেল কোন্দল। শিলিগুড়ি পৌরনিগমের বর্তমান কাউন্সিলারকে ফের টিকিট দেওয়ার দাবিতে পর্যটন মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তরবঙ্গে।

আরও পড়ুন – টিউশন ফেরত দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত তৃণমূল নেতা

স্থানীয় সুত্রে জানা যায় যে, রবিবার শিলিগুড়ি পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সত্যজিৎ অধিকারী ওরফে ভাইজানকে এবারেও পুরভোটে টিকিট দেওয়ার দাবিতে মন্ত্রী গৌতম দেবের বাড়ির সামনে ঘটে গেল এক ধুন্ধুমার কাণ্ড। রবিবার সাত সকালে মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলেরই কর্মী-সমর্থকরা। তৃণমূলের স্থানীয় ওয়ার্ড সভাপতি সঞ্জিত নাগের নেতৃত্বেই দলীয় কর্মী-সমর্থকরা বিক্ষোভে সামিল হন। এমনকি মন্ত্রীমশাইকে ঘেরাও করে রাখারও অভিযোগ উঠেছে। যদিও ঘটনার দায় এড়িয়ে গিয়েছে দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য, এহেন ঘটনা কখনওই কাম্য নয়। পুরভোটের প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত হয়নি। ফলে বিক্ষোভের ঘটনাটি একেবারেই ঠিক নয়।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর