টিউশন ফেরত দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত তৃণমূল নেতা

মুর্শিদাবাদের রেজিনগরে টিউশন থেকে ফেরত আসার সময় দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল শাসকদলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে টিউশন থেকে ফেরার পথে দুই স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নাম জড়ায় আজিরুল শেখের। এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত আজিজুলের বিরুদ্ধে অভিযোগ, প্রথমে ওই দুই নাবালিকাকে ডেকে খোশ-গল্প জমানোর চেষ্টা করেন তিনি। কিন্তু তারা আজিরুলের সঙ্গে কথা বলতে না চাইলে তাদের ফোন নম্বর চাওয়া হয়। সেটিও না পেলে শুরু হয় ধর্ষণের চেষ্টা।

আরও পড়ুন – পুরভোটে টিকিটের দাবিতে মন্ত্রীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

এদিকে, ভয়ে তখন চিৎকার শুরু করে দুই পড়ুয়া। তাদের চিৎকারে ছুটে আসেন আশেপাশের মানুষজন। যদিও ততক্ষণে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান আজিরুল। বাড়ি ফিরে গোটা বিষয়টি খুলে বলতেই নাবলিকাদের পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় স্থানীয় থানায়। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আগে থেকেই আজিজুলের বিরুদ্ধে একাধিক সমাজবিরোধী কাজকর্মের বেশ কিছু অভিযোগ রয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর