ফের বিষম’দের জেরে প্রাণ গেল বিহারে। জানা গিয়েছে, বিহারের সারন জেলায় বিষম’দের কারণে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় বিরোধীদের তোপের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
ইসুয়াপুর থানার দোলিয়া গ্রাম এবং মাশরক থানার ইয়াদু মোরে তিনজনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাণ হারান আরও দু’জন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও সারন জেলায় বিষম’দের জের আরও চারজনের মৃত্যু হয়েছে। পুলিশ এই গোটা ঘটনার তদন্তে করছে।
মথুরার ডিএসপি জানান যে গ্রামবাসীদের মধ্যে যাঁরা মদ পান করে অসুস্থ হয়ে পড়েছেন, তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ছাপড়া সদর হাসপাতালে মৃত অমিত রঞ্জনের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী তদন্ত করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
এই প্রথমবার নয়, এর আগেও গত আগস্ট মাসে বিহারের এই সারন জেলাতেই বিষম’দের জেরে মৃত্যু হয়েছিল ১১ জনের। এই ঘটনায় সেই সময় অনেকে আবার দৃষ্টিশক্তিও হারান।
‘ড্রাই’ বিহারে বিষম’দের জেরে মানুষের প্রাণ হারানোর ঘটনায় বিধানসভায় বিরোধীদের তোপের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এদিন এই ঘটনার কারণে বিধানসভায় অধিবেশন শুরু হওয়ার আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি বিধায়করা দাবী করেন যে নীতিশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এরপরই মেজাজ হারান নীতিশ কুমার। পাল্টা বিজেপি বিধায়কদেরই ‘ম’দ্য’প’ বলে আক্রমণ করেন তিনি। ভাইরাল হওয়া একট ভিডিওতে নীতীশ কুমারকে বলতে দেখা যাচ্ছে, “কী হয়েছে? চুপ করে থাকুন। ওদের এখান বের করে দাও। তুমি ম’দ্য’প”। তাঁর এই মন্তব্যের জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন।





