শনির কুপ্রভাব থেকে মুক্তি পেতে চান? প্রতিদিন অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি, খুশি হবেন শনিদেব

কিছু কিছু রাশির উপর কিছু কিছু গ্রহের প্রভাব সারাজীবন ধরে থাকে। এর জেরে কখনও ফল হয় শুভ তো কখনও আবার তা ভয়ঙ্কর। তবে কর্মের ভিত্তিতে আমরা আমাদের উপরে থাকা অশুভ যোগকে কাটাতে পারি। যেমন মিথুন, তুলা, ধনু, মকর, ও কুম্ভ রাশির জন্য শনিদেব শুভ নয়। এই রাশির জাতক-জাতিকাদের তাই বিশেষ যত্ন নিতে হবে।

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে নিষ্ঠুর ও পাপী দেবতা বলা হয়ে থাকে। এই সময় মিথুন, তুলা, ধনু, মকর, ও কুম্ভ রাশির উপর সাড়ে সাতি চলছে। শনিদেবের অশুভ প্রভাব থেকে কীভাবে বাঁচবেন, জেনে নিন-

১। ভগবান শিবের উপাসনা করুন

ভগবান শিবের উপাসনা করলে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায়। ভগবান শিবকে প্রসন্ন করতে প্রতিদিন শিবকে জল নিবেদন করুন। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, তাহলে বাড়িতেই শিবলিঙ্গে জল নিবেদন করুন। ভগবান শিবের কৃপায় সকল প্রকার কষ্ট দূর হয়।

২। রাম ভক্ত হনুমানের পূজা করুন

শনির অশুভ প্রভাব এড়াতে রাম ভক্ত হনুমানের পুজো করুন। রাম ভক্ত হনুমানের কৃপায় সকল প্রকার দোষ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিদিন নিয়মিত শ্রী হনুমান চাল্লিশা পাঠ করুন। হনুমান চাল্লিশা পাঠ করলে রাম ভক্ত হনুমানের বিশেষ কৃপা পাওয়া যায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, রাম ভক্ত হনুমানের ভক্তদের উপর কোনও অশুভ প্রভাব থাকতে পারে না।

৩। অসহায় মানুষকে সাহায্য করুন

শনিদেব এমন লোকদের প্রতি সন্তুষ্ট হন যারা অভাবী মানুষকে সাহায্য করেন। শনি দোষ থেকে পরিত্রাণ পেতে, অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী অভাবী লোকদের সাহায্য করুন।

৪। শনিবার শনিদেবকে তেল নিবেদন করুন

ধর্মীয় বিশ্বাস অনুসারে, শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়। এই দিনে নিয়ম করে শনিদেবের পূজা করুন এবং শনিদেবকে তেল নিবেদন করুন।

৫। সৎ কর্ম করুন

শনিদেবকে খুশি করার সব থেকে ভালো উপায় হল সৎ কর্ম করা। সৎকর্ম করলে সেই ব্যক্তির উপরে কোনদিন শনির অশুভ প্রভাব পড়ে না। তাই শনিদেবকে অযথা ভয় না পেয়ে সৎকর্ম করার প্রচেষ্ঠা করা উচিত। সৎকর্ম করলে যদি তার জন্ম ছকে শনি খারাপ অবস্থায় থাকে, তাহলেও তার কর্মের গুনে সেই অশুভ প্রভাব বিনষ্ট হয়ে যায়।

আরও অন্যান্য খবর