BIG BREAKING: জামিন পেয়ে গেলেন অনুব্রত মণ্ডল

জামিন পেলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূল কর্মীকে খুন করার চেষ্টা করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল তাঁর বিরুদ্ধে। দুবরাজপুর থানার পুলিশ মামলা দায়ের করেছিলেন। সেই মামলাতেই জামিন হল কেষ্টর।

গত সপ্তাহেই এক তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডল পুলিশে অভিযোগ জানান যে গত বিধানসভা নির্বাচনের সময় দল ছাড়তে চাওয়ায় অনুব্রত মণ্ডল তাঁর গলা টিপে খুবন করার চেষ্টা করেন। সেই অভিযোগে গত মঙ্গলবার রাজ্য পুলিশ গ্রেফতার করে গরু পাচার কাণ্ডে জেলে থাকা অনুব্রত মণ্ডলকে। সেদিনই তাঁকে দুবরাজপুর আদালতে তোলা হলে আদালত অনুব্রতকে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

আজ, মঙ্গলবার হেফাজত শেষে ফের অনুব্রতকে তোলা হয় দুবরাজপুর আদালতে। এদিন স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পেশ করা হয় কেষ্টকে। রাজ্য পুলিশের এই মামলায় কেষ্টর জামিন মঞ্জুর করেন দুবরাজপুর আদালতের বিচারক।

আরও অন্যান্য খবর