আই সি সি টেস্ট ক্রমতালিকায় কোহলিকে সরিয়ে শীর্ষস্থানে উঠে এলেন স্টিভ স্মিথ।

সম্প্রতি বিশেষ বড় রান আসেনি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে। সেঞ্চুরি আসেনি গত ২০ টি টেস্ট ইনিংসেও। বেসিন রিজার্ভ টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারেও দু ইনিংস মিলে তাঁর রান মাত্র ২১। তাই এবার খারাপ সময় অব্যাহত রেখে আইসিসির টেস্ট ক্রমতালিকার শীর্ষস্থান থেকে বিচ্যুত হলেন বিরাট কোহলি। নেমে গেলেন দু নম্বরে।

 

বর্তমানে টেস্ট ক্রমতালিকার শীর্ষস্থানে উঠে এলেন স্টিভ স্মিথ। স্মিথ ও কোহলির পয়েন্ট যথাক্রমে ৯১১ ও ৯০৬। ২০১৫ সালের পর থেকে এই নিয়ে আট বার টেস্ট ক্রমতালিকার শীর্ষে উঠলেন স্মিথ। ৮৫৩ ও ৮২৭ পয়েন্ট নিয়ে ক্রমতালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথাক্রমে কেন উইলিয়ামসন ও ম্যানরাস ল্যাবুশেন। পাঁচ নম্বরে আছেন বাবর আজম। ভারতীয়দের মধ্যে কোহলি ছাড়াও প্রথম দশে আছেন আরো তিন ভারতীয়। আট , নয় ও দশ নম্বরে আছেন যথাক্রমে রাহানা, পূজারা এবং মায়ঙ্ক আগরওয়াল।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর