মোদির সফর সূচি চূড়ান্ত করতে ঢাকা যাচ্ছেন হর্ষ বর্ধন শিংলা

আগামী ১মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের সফরে ঢাকায় যেতে চলেছেন তাই তার সফর কে সামনে রেখে ঢাকায় যাচ্ছেন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শিংলা। এ সফরে নরেন্দ্র মোদীর ঢাকা সফর সূচি চূড়ান্ত করা হবে বলে সূত্র থেকে জানা গিয়েছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই ওই সফর চূড়ান্ত করতে এর আগেই ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্র সচিব শিংলা।

তিনি ১মার্চ ঢাকা পৌঁছাবেন , পরদিন অর্থাৎ 2 মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করবেন তিনি একই দিন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এর সঙ্গে বৈঠক করবেন শিংলা ঢাকা সফরে ২ মার্চ বাংলাদেশ ও ভারত একটি প্রতিশ্রুতি বদ্ধ ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে যোগ দেবেন ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা এই অভিজ্ঞ কূটনীতিক।
বাংলাদেশের দায়িত্ব পালনের পর তিনি গত বছর জানুয়ারিতে রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের যোগ দেন এরপর তাকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয় দেশটির সরকার পররাষ্ট্র সচিব হিসেবে প্রথমবারের মতো ঢাকায় আসছেন এই কূটনীতিক।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর