কাৎসুমিকে সই করিয়ে বাগানকে চমক চেন্নাইয়ের৷

নয়া মরশুমে দল গঠনের কাজে নেমে পরেছে ভারতীয় ফুটবল ক্লাবগুলো। চলছে দেশীয়, বিদেশী বিভিন্ন ফুটবলারদের নিজের দলে টেনে নেওয়ার পালা। এবারের আই লিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি সেই দল গঠনের সময়ই এবারে নিজেদের দলে টেনে নিলো ভারতীয় ফুটবলে অত্যন্ত পরিচিত বিদেশী কাৎসুমি ইউসাকে৷

আরও পড়ুন – নববর্ষে অভিনব মোহনবাগান।

এই মরশুমে কাৎসুমির নিকট কলকাতার বাগানেরও প্রস্তাব ছিল৷ কিন্তু বাগানের আর্থিক প্রস্তাব কাৎসুমির পছন্দ না হওয়ায়, শেষ অবধি তিনি সই পর্ব সমাধান করলেন এবারের আই লিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফি-তে৷ চেন্নাই সিটি-এর তরফে এই বিষয়টি ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে হয়েছে।

আরও পড়ুন – চেন্নাই-মিনার্ভা ম্যাচ নিয়ে কি জানালো ফেডারেশন?

এর পূর্বে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান জার্সি গায়েও খেলেছেন কাৎসুমি৷ বাগানের আই লিগ জয়ী দলের অংশ ছিলেন তিনি৷ শুধু তাই নয় ২০১৬ সালে নর্থ ইস্ট ইউনাইটেড-এর হয়ে আইএসএল খেলারও অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ এরপরই গত মরশুমে নেরোকার জার্সি গায়ে খেলার পর এবারের নয়া মরশুমে চেন্নাইয়ের জার্সি গায়ে দেখা যেতে চলেছে কাৎসুমিকে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর