ফের নিরাপত্তার দাবীতে বিক্ষোভ ভোট কর্মীদের।

ইতিমধ্যেই প্রথম দফার ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এই দুই জেলার অনেক ভোট গ্রহণ কেন্দ্রেই দেওয়া হয়নি কেন্দ্রীয় বাহিনী৷ ফলস্বরূপ কোচবিহারের দিনহাটা মহকুমার অনেক ভোটগ্রহণ কেন্দ্রেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজ্য পুলিশকে কার্যত সে সমস্ত স্থানে নিরস্ত্রই দেখা যায়৷ ফলে ভোট কর্মীদের তাদের জীবনের ঝুঁকি নিয়েই সমাপ্ত করতে হয়েছে ভোট গ্রহণ৷ এমতাবস্থায় রাজ্যের বাকী জেলাগুলোতে যখন ভোট গ্রহণ বাকী তখন নিরাপত্তার দাবীতে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট নিতে যাবেন না বলে অনেক স্থানেই বিক্ষোভ শুরু করেছেন ভোট কর্মীরা৷

আরও পড়ুন – রামনবমীতে অস্ত্র মিছিল নিয়ে ফের বিতর্ক রাজ্যে।

এই নিয়ে মুর্শিদাবাদের শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের মুর্শিদাবাদ জেলা কমিটি ইতিমধ্যেই বিক্ষোভ করেছে৷ তারা নিরাপত্তার গ্যারেন্টির জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবীতে সরব হয়ে স্মারকলিপি প্রদান করেছেন জেলা নির্বাচন আধিকারিকের নিকট৷ তাদের মূল বক্তব্য হলো নিরাপত্তার গ্যারান্টি না পেলে তারা কিছুতেই ভোট গ্রহণ করতে যাবেন না। শুধু তাই নয়, এরপর প্লাকার্ড হাতে বিক্ষোভও দেখান সেই ভোট কর্মীরা।

আরও পড়ুন – অস্ত্র থাকলেও তা ব্যবহারের অর্ডার নেই, জানালেন দায়িত্ব প্রাপ্ত রাজ্য পুলিশ।

যদিও পরে সেই ভোট কর্মীদের আশ্বাস দেওয়া হয় যে ৯০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, তথাপি তা মানতে নারাজ ভোট কর্মীরা। তাদের অভিযোগ যে পঞ্চায়েত ভোটের সময়ও আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু নিরাপত্তা আর দেওয়া হয়নি। তাই এবারে এই ভোট কর্মীদের স্পষ্ট বক্তব্য হলো কেন্দ্রীয় বাহিনী ব্যাতিত তারা ভোট নিতে যাবেন না।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment