৭০০ বছর পর তৈরি হচ্ছে বিরল পঞ্চ রাজযোগ, লাভবান হবে এই ৪ রাশি, কাজে আসবে সাফল্য, পদোন্নতির সম্ভাবনা

জ্যোতিষশাস্ত্রে যে কোনও যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। এবার যে পঞ্চ রাজযোগ তৈরি হয়েছে, তা তো প্রায় ৭০০ বছর পর তৈরি হয়েছে। ফলে সেই যোগের গুরুত্ব আরও বেশি। ১৯ ফেব্রুয়ারি থেকে তৈরি হয়েছে এই পঞ্চ মহাযোগ। এই যোগগুলি হল- শঙ্খ যোগ, শশ যোগ, বরিষ্ঠ যোগ, সর্বার্থসিদ্ধি যোগ এবং কেদার যোগ। এরকম পঞ্চযোগ প্রায় ৭০০ বছর পর তৈরি হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ওই পঞ্চযোগের ফলে কয়েকটি রাশির জাতক-জাতিকারা বিশেষভাবে লাভবান হবেন।

সেই রাশিগুলি কী কী-

সিংহ রাশি

পঞ্চ মহাযোগের ফলে সিংহ রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হয়েছে। জীবনের বিভিন্ন কাজে সাফল্য লাভ করবেন সিংহ রাশির জাতক-জাতিকারা। তাঁদের অর্থ সংক্রান্ত সমস্যা কেটে যাবে। কর্মরত সিংহ রাশির জাতক-জাতিকাদের পদোন্নতির পথ প্রশস্ত হবে। পারিবারিক জীবনে সুখে কাটবে।

মিথুন রাশি

পঞ্চযোগের ফলে মিথুন রাশির জাতক-জাতিকাদের অনুকূল সময় শুরু হবে। আপনি যে কাজ করছেন, তা সম্পূর্ণ হবে। যে মিথুন রাশির জাতক-জাতিকারা চাকরি করেন, তাঁদের পদোন্নতি হতে চলেছে। কর্মক্ষেত্রে আধিকারিকদের পুরো সহযোগিতা মিলবে। ব্যবসায়ীদের জন্য এটা অনুকূল সময়। যাঁরা ব্যবসা করেন, তাঁদের বড় কোনও চুক্তি চূড়ান্ত হতে পারে। তার ফলে ধনলাভের যোগ তৈরি হবে।

কুম্ভ রাশি

পঞ্চ মহাযোগের ফলে কুম্ভ রাশির জাতক-জাতিকারা শুভ ফল লাভ করবেন। এই সময় কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। অংশীদারিত্বের ব্যবসায় অর্থলাভ হবে। যাঁরা নয়া ব্যবসা শুরুর পরিকল্পনা করছেন, তাঁরা অনুকূল ফল লাভ করবেন।

ধনু রাশি

পঞ্চ মহাযোগের ফলে ধনু রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন। যে পড়ুয়ারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্য লাভ করবেন। যাঁরা চাকরি করেন, তাঁদের বেতন বৃদ্ধি এবং পদোন্নতির যোগ তৈরি হবে। যে ধনু রাশির জাতক-জাতিকারা ব্যবসা করেন, তাঁদের মুনাফা বৃদ্ধি পাবে।

আরও অন্যান্য খবর