কিম জং-এর নির্দেশে করোনা আক্রান্তকে গুলি করে হত্যা উত্তর কোরিয়ায়!

ইতিমধ্যেই করোনা ভাইরাসে চীন-এ ২০০০ এর বেশি লোক-এর মৃত্যু হয়েছে। তাই এই ভাইরাস মোকাবিলায় যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করা হবে- এই বার্তা আগেই দিয়েছিল পিয়ংইয়ং। এবার উত্তর কোরিয়ায় প্রথম এক ব্যাক্তি করোনা
ভাইরাসে আক্রান্ত হন কিন্তু আক্রান্ত হওয়ার খবর পাওয়ার সাথে সাথেই তাকে গুলি করে হত্যা করল উত্তর কোরিয়ার সরকার। IB Times-এর খবর অনুযায়ী, আক্রান্তকে হত্যার নির্দেশ এসেছে দোর্দণ্ডপ্রতাপ শাসক কিম জং উনের অফিস থেকেই।

চিন পেরিয়ে ক্রমশই তার পার্শ্ববর্তী দেশগুলোতে করোনা ভাইরাস তীব্র গতিতে ছড়িয়ে পড়ছে। বর্তমানে কমপক্ষে ৫৭টি দেশ-এ ছড়িয়ে পড়েছে এই মারণ-ভাইরাসে। করোনার শিকার হয়ে দক্ষিণ কোরিয়ায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। পড়শির অবস্থা দেখেই নড়েচড়ে বসেছে পিয়ংইয়ং। শুক্রবারই রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতি সেনা-মহড়া হয়েছে কিমের দেশে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম (KCNA) সূত্রে এই খবর জানানো হয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর