সরস্বতী পুজোতে ‘না’, কিন্তু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হোস্টেল চত্বরে রমরমিয়ে চলছে ইফতার পার্টি, ফের বিতর্কে মুখে প্রেসিডেন্সি

ফের একবার রাজনীতির রঙ লাগল পশ্চিমবঙ্গের প্রাচীন বিশ্ববিদ্যালয় কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। আর সেখানে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল চত্বরে ইফতার পার্টি চলছে। সেই ছবি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

চলতি বছরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো করা নিয়ে ব্যাপক ঝামেলা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় যে বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। কিন্তু জেদ ধরে থাকে ছাত্র পরিষদ। কর্তৃপক্ষ ও ছাত্র পরিষদের মধ্যে বাঁধে দ্বন্দ্ব। এর জের তৃণমূল ছাত্র পরিষদের মধ্যেও ঝামেলা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনরাও এই সংঘাতে অংশ নেন। পুজোর কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি আমন্ত্রণ পত্র শেয়ার করা হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফে। তাতে লেখা ছিল যে প্রেসিডেন্সিতে সরস্বতী পুজো হচ্ছে। সকলকে আমন্ত্রণও জানানো হয়। আর সেখানে উদ্যোক্তা হিসেবে নাম ছিল তৃণমূল ছাত্র পরিষদ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের।

তবে শেষ পর্যন্ত হার মানতেই হয় ছাত্র পরিষদকে। তৃণমূল ছাত্র পরিষদের তরফে পুজোর জন্য চ্যালেঞ্জ নেওয়া হলেও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক সুপ্রিয় চন্দ সাফ জানিয়ে দেন যে প্রেসিডেন্সির ঐতিহ্যের সঙ্গে এটা যায় না তাই পুজো হবে না।

এবার ওই বিশ্ববিদ্যালয়ের হিন্দু হোস্টেল চত্বরেই দেখা গেল ইফতারের আয়োজন করা হয়েছে। আর তা নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছে। ইরফান সিদ্দিকী নামে এক ব্যক্তি ফেসবুক এই ইফতারের ছবি শেয়ার করেন। তা ভাইরাল  হতে স্মস্য লাগেনি। সেই পোস্টে একাধিক কমেন্ট করা হয় সমালোচনা করে।

তবে এই ঘটনা সম্পূর্ণ গুজব, এমনটাই দাবী করেন এক ব্যক্তি। তিনি লেখেন, “হিন্দু হোস্টেলে পুজো আর ইফতার দুটোই হয়, সব সময়ই হয়। ডিসপিউটটা কাম্পাসের মধ্যে পুজো করা নিয়ে হয়েছিল। হোস্টেলে আগাগোড়াই পুজো হয়, ইফতার হয়। এতকাল হয়ে এসেছে আগামীতেও হবে। ভুয়ো খবর ছড়াবেন না”।

আরও অন্যান্য খবর