গত ১০ এপ্রিল পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতায় অবস্থিত একটি গুদামে হানা দেন টাটা স্টিলের কর্মকর্তারা। টাটার ব্র্যান্ড নেম ব্যবহার করা এবং বেআইনিভাবে নকল টাটা বিয়ারিং প্রোডাক্ট বানানো ও বিক্রি করার অভিযোগে চালানো হয় এই অভিযান।
টাটা বিয়ারিং ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এক অনন্য উপায়ে প্যাকেজ করা হয় এবং সমস্ত আসল প্রোডাক্ট একই প্যাকেজিং সমেত শুধুমাত্র অনুমোদিত ডিলার ও ডিস্ট্রিবিউটরদের মাধ্যমেই বিক্রি করা হয়। এই প্রোডাক্টগুলোই বানিয়ে রেজিস্টার্ড ‘টাটা’ ট্রেডমার্কসহ একইরকম দেখতে প্যাকেজিংয়ে বিক্রি করা হয়েছিল। ক্রেতারা এই প্যাকেজিং দেখলে বুঝতেই পারবেন না তারা নকল টাটা প্রোডাক্ট কিনছেন।
এই অসাধু কাজের খবর পেয়ে গত ১০ এপ্রিল পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে টাটা স্টিলের কর্মকর্তারা হানা দেন ওই গুদামে। সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাটা বিয়ারিং আউটার বক্স, প্যাকেজিং সামগ্রী, দামের লেবেল এবং অন্যান্য সংশ্লিষ্ট জিনিস। এর জন্য সংশ্লিষ্ট পক্ষকে ভারতীয় দণ্ডবিধির ১৮৬০-এর সেকশন ১২০বি, ৪২০ এবং কপিরাইট আইন ১৯৫৭-র ধারা ৬৩, ৬৫ অনুযায়ী অভিযুক্ত করা হয়েছে।
গুণমানের কারণে টাটা স্টিলের প্রোডাক্টগুলির দারুণ সুনাম রয়েছে ক্রেতাদের মধ্যে। নকল প্রোডাক্টে এই ব্র্যান্ড নেমের অনুমোদিত ব্যবহার টাটা স্টিলের পরিচিতিকে ক্ষতিগ্রস্ত করেছে। পূর্ব অনুমতি ছাড়া তাদের ট্রেডমার্ক এবং লোগোর অপব্যবহার করার ঘটনার কড়া নিন্দা করেছে টাটা স্টিল। নিজের পরিচিতি ও সুনাম অক্ষুণ্ণ রাখতে টাটা স্টিলের ব্র্যান্ড প্রোটেকশন টিম ক্রমাগত মনিটরিং চালিয়ে যাচ্ছে। জালিয়াত সমেত যারা ব্র্যান্ডের বৌদ্ধিক সম্পত্তির অধিকারে হস্তক্ষেপ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই ধরনের নানান বেআইনি কাজ যা টাটা স্টিলের সম্পদ এবং ক্রেতাদের উপর নেতিবাচক প্রভাব ফেলে, সেদিকে বেশি করে নজর রাখবে এবার থেকে টাটা স্টিল আর তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থাও নেবে। কোম্পানির তরফে ক্রেতাদের অনুরোধ জানানো হচ্ছে যাতে তারা শুধুমাত্র অনুমোদিত ডিলার ও ডিস্ট্রিবিউটরদের থেকেই টাটা স্টিলের কোনও প্রোডাক্ট কেনেন। এতে খাঁটি প্রোডাক্টের বিষয়ে নিশ্চিত থাকা যায়।





