অভিষেককে নোটিশ সিবিআইয়ের, আগামীকালই হাজিরার নির্দেশ, ‘আমাকে হেনস্থা করতেই নোটিশ’, টুইট করে বিজেপিকে তোপ অভিষেকের

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিশ পাঠিয়েছে সিবিআই (CBI)। আগামীকাল, মঙ্গলবার বেলা ১১টায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সুপ্রিম কোর্টের (Supreme Courta) স্থগিতাদেশ থাকা সত্ত্বেও কেন সিবিআই এই নোটিশ পাঠাল, তা নিয়ে তোপ শানিয়েছেন তৃণমূল নেতা।

আজ, সোমবারই সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেককে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত। জানানো হয় যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকব এই স্থগিতাদেশ বহাল থাকবে।

আগামী ২৪ এপ্রিল সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে। কিন্তু সুপ্রিম নির্দেশের পরও আজ বেলা ১.৪৫টা নাগাদ অভিষেককে হাজিরার নোটিশ পাঠানো হয় বলে খবর। আর এরজেরে ইতিমধ্যেই সিবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলতে শুরু করেছে তৃণমূল।

এই নিয়ে বিজেপিকে তোপ শানিয়ে টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “আমায় টার্গেট করে, হেনস্তা করার জন্যই এটা করা হয়েছে। সিবিআই আর ইডিকে দিয়ে বিজেপি যে আদালত অবমানমা করাচ্ছে, তা স্পষ্ট হয়ে গেল। কলকাতা হাই কোর্টের অর্ডারের উপর আজ সকালেই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। তারপরও আজ ১টা ৪৫ মিনিটে আমার হাতে এই সমন ধরানো হয়েছে”। নোটিশের যে ছবিটি পোস্ট করা হয়েছে, তাতে তারিখের জায়গায় ১৬ এপ্রিল থাকলেও অভিষেক যে ১৭ এপ্রিল বেলা ১.৪৫ মিনিটে নোটিশটি হাতে পেয়েছেন, তাও স্পষ্ট করে দিয়েছেন।

https://twitter.com/abhishekaitc/status/1647921126851633152?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1647921126851633152%7Ctwgr%5Eef71f7ed1bec057491c3648e1f57e1dd61758602%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fbjp-is-using-cbi-to-contempt-court-alleged-abhishek-banerjee%2F

প্রসঙ্গত, কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ একটি চিঠি দিয়ে অভিযোগ করেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা নাকি তাঁকে চাপ দিচ্ছে অভিষেকের নাম বলার জন্য। সেই চিঠিকে ঘিরে অভিষেকের নাম ওঠে কলকাতা হাইকোর্টে। আসলে গত ২৯শে মার্চ শহিদ মিনারের সভায় অভিষেক দাবী করেছিলেন যে একসময় মদন মিত্র, কুণাল ঘোষদের দিয়ে তাঁর নাম বলানোর জন্য চাপ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অভিষেকের এহেন মন্তব্যের পরদিনই আদালতে পেশের সময় এই একই দাবী করতে শোনা যায় কুন্তলকে। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংশয় প্রকাশ করেন যে অভিষেকের ওই মন্তব্য থেকে কুন্তল কোনও সূত্র পেয়েছিলেন কী না। সেই কারণে তিনি নির্দেশ দিয়েছিলেন যে প্রয়োজন পড়লে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশের পর এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়। কিন্তু এরপরও অভিষেককে হাজিরার নোটিশ পাঠিয়েছে সিবিআই। আর তা নিয়ে যে বেশ চর্চা হবেই, তা তো বলাই বাহুল্য।

আরও অন্যান্য খবর