বর্তমানে স্টার জলসা মেয়ে বেলা। এই ধারাবাহিকের গল্প শুরুর প্রথমেই দেখা গেছে এক প্রকার ঘটনাচক্রের শিকার হয়েই নায়ক নির্ঝর তার বারো বছরের প্রেমিকা চাঁদনীকে ভুলে মৌকে বিয়ে করতে বাধ্য হয়। কিন্তু তারপর চাঁদনীকে ভিলেনে পরিণত করা হয় না গল্পের যেটা দেখে দর্শকরা অত্যন্ত পছন্দ করেছিল এই ধারাবাহিকের গল্পকে।
চাঁদনী যেভাবে মৌকে নির্ঝরের জীবনে প্রবেশ করিয়েছিল সেটা দেখে সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। সেই সময় অনেক চাঁদনী ভক্ত বলেছিলেন যে অনেকেই মৌ হতে পারে কিন্তু সবাই চাঁদনী হতে পারে না। তখন বলা চলে ধারাবাহিকের নায়িকার থেকে বেশি পার্শ্ব নায়িকাকে সকলে পছন্দ করছিল। কিন্তু সেই ধারণা বদলে গেল কিছুদিনে।
সেই সময় চাঁদনী নিজের গয়না দিতে এসেছিল মৌকে সেটা সে নেয়নি। তখন অনেকে বলেছিল মৌ এর এভাবে চাঁদনীকে ফিরিয়ে দেওয়া ঠিক হয়নি। তখন অনেকেই বলেছিল যে এখন যতই চাঁদনী ভালো থাকুক না কেন একটা সময় আসবে যখন মৌ আর সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে এ নিজেই। কিন্তু অনেকেই বলছিল যে না মেয়ে বেলা ধারাবাহিকটি অন্যরকম হতে চলেছে কিন্তু আদতে সেই ঘটনাই হলো গল্পতে।
১২ বছরের সম্পর্ক ও এত সহজে ভুলে যাওয়া যায় না সেটা ডোডোর কথাবার্তা চালচলনে মাঝে মধ্যেই ফুটে ওঠে। মাঝেমধ্যে চাঁদনীর নাম তার মুখে চলে আসে এমন কি মোম এর সঙ্গে সে চাঁদনীকে গুলিয়ে ফেলে। আর সেই দেখে মোর বুঝতে পারে যে তার ডোডো আর চাঁদনীর মাঝখান থেকে সরে দাঁড়ানো উচিত। তাই সে এখন চাঁদনী আর ডোডোকে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই এপিসোড দেখে সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, “নিন…এবার চাঁদনী ভক্ত ra khol kortal বাজান।ডোডো এখনও আপনাদের chadni k ভোলেনি… আর মৌ বলেছে ওদের ডিভোর্সের পর ডোডো চাঁদনী র বিয়েতে যেনো মৌ k ডাকতে না বলে ডোডো। নিন এবার বাজনা পার্টি কে খবর দিন।”





