মুক্তির স্বাদ! জুতোতে পিষে ভাঙলেন বিয়ের ছবির ফ্রেম, ডিভোর্সের পর ফটোশ্যুট করিয়ে সকলকে চমকে দিলেন শালিনী

প্রি-ওয়েডিং ফটোশ্যুট বা মেটারনিটি ফটোশ্যুট এখন অতীত। এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল ডিভোর্সের ফটোশ্যুট। হ্যাঁ, ঠিকই পড়ছেন, ডিভোর্সের পর ফটোশ্যুট করে সকলকে চমক দিলেন শালিনী। হাসিমুখে নিজের মুক্তির স্বাদকে ক্যামেরাবন্দি করে রাখলেন তিনি।

বিয়ে ভাঙা নিয়ে এখনও আমাদের সমাজে অনেক ট্যাবু রয়েছে। আর ডিভোর্সের পর একটা মেয়েকেই বেশি গঞ্জনা সহ্য করতে হয়। কিন্তু এবার সেই ভাবনার দিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিল শালিনীর এই ফটোশ্যুট যা এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। এই ছবিগুলিতে দেখা গিয়েছে, নিজের বিবাহবিচ্ছেদের পরবর্তী সময় মনের খুশিতে উপভোগ করছেন তিনি।

মুক্তির স্বাদ! জুতোতে পিষে ভাঙলেন বিয়ের ছবির ফ্রেম, ডিভোর্সের পর ফটোশ্যুট করিয়ে সকলকে চমকে দিলেন শালিনী

হাতে তাঁর ‘ডিভোর্স’-এর ফেস্টুন। চোখে-মুখে মুক্তির আনন্দ। কখনও বা একত্রে তোলা ফোটো ছিঁড়ে ফেলছেন, আবার  আবার এক হাতে মদের বোতল নিয়ে সগর্বে জানিয়ে দিচ্ছেন তাঁর জীবনে ৯৯টা সমস্যা থাকলেও, স্বামী তার মধ্যে একটা আর নয়। নেটপাড়ার অনেকেই উৎসুক এই মহিলার পরিচয় জানতে। যার সাহস হয়েছে সমাজের নীতি পুলিশদের বানানো নিয়মকে বুড়ো আঙুল দেখাতে। 

মুক্তির স্বাদ! জুতোতে পিষে ভাঙলেন বিয়ের ছবির ফ্রেম, ডিভোর্সের পর ফটোশ্যুট করিয়ে সকলকে চমকে দিলেন শালিনী

ভাইরাল হওয়া এই মহিলার নাম শালিনী। তিনি একজন তামিল টেলিভিশন অভিনেত্রী। মুল্লুম মালারুম নামের এক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। সুপার মম নামের এক রিয়্যালিটি শো-তেও অংশ নেন শালিনী।

২০১৯ সালে রিয়াজকে বিয়ে করেন শালিনী। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। কয়েক মাস আগেই শালিনী তাঁর স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন। যার পরে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। 

ডিভোর্সের এই ফটোর সঙ্গে একটি বেশ বড়সড় ক্যাপশনও লেখেন শালিনী। তিনি লেখেন, “একটি খারাপ বিয়ে ছেড়ে বেরিয়ে আসাই সঠিক। কারণ আপনি সুখী থাকার যোগ্য। নিজের জীবন নিজে নিয়ন্ত্রণ করুন। আপনার ও আপনার সন্তানের জন্য একটি ভালো অবিষ্যত তৈরি করুন। বিবাহবিচ্ছেদ কোনও ব্যর্থতা নয়। এটি আপনার ও আপনার জীবেন ইতিবাচক পরিবর্তন আনার একটি উপায়। বিয়ে থেকে বেরিয়ে ঘুরে দাঁড়াতে অনেক সাহস লাগে। আমি এই ছবি উৎসর্গ করছি সব সাহসী মহিলাদের”।

RELATED Articles