ট্রাক উল্টে গিয়েছে। এমন এক দুর্ঘটনা অবশ্যই খুবই দুঃখের। কিন্তু এই ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় উল্লাস দেখা গেল আমজনতার মধ্যে। কারণ যে ট্রাকটি উলটেছে, তা ছিল একটি বিয়ারের বোতল ভর্তি ট্রাক। ট্রাক উল্টে যেতেই বিয়ারের বোতল নিয়ে চম্পট দিল লোকজন। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, কৃষ্ণগিরির বান্দ্রাপল্লি ফ্লাইওভারের উপরে উলটে যায় বিয়ার ভর্তি ট্রাক। ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারানোর জেরে ঘটে এই দুর্ঘটনা। রাস্তায় পড়ে লুটোপুটি খায় বহু বোতল। চারপাশে জমে যায় কৌতূহলী দর্শকের ভিড়। এরই মধ্যে জেসিবি এনে রাস্তা পরিষ্কার করার সিদ্ধান্ত নেয় পুলিশ।
কিন্তু এসবের মধ্যেই ঘটে যায় এক ঘটনা। দেখা যায়, রাস্তায় পড়ে থাকা ওই বিয়ারের বোতল নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু করে দিয়েছে লোকজন। যা দেখে চমকে উঠে পুলিশ। যে আগে বিয়ারের বোতল নেবে, তা নিয়ে পড়ে যায় হুড়োহুড়ি।
দেখা যায়, এক একজন তিনটি-চারটি করে বিয়ারের বোতল নিয়ে পালাচ্ছেন। তা দেখে রীতিমতো থ’ মেরে দাঁড়িয়ে থাকেন পুলিশ আধিকারিকরা। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এভাবে বিয়ারের বোতল নিয়ে আমজনতার দৌড়াদৌড়ি দেখে অবাক হয়েছেন নেটিজেনরাও।
বলে রাখি, ওই ট্রাকের চালক বেশ আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর। সেখানেই আপাতত চিকিৎসা চলছে তাঁর।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার