চলবে রক্ষণাবেক্ষণের কাজ, ৮ই জুন পর্যন্ত অফিস টাইমেই বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, চরম ভোগান্তির মুখে পড়বেন যাত্রীরা

মেট্রোতে যাতায়াত করা যাত্রীদের জন্য বড় দুঃসংবাদ। রক্ষণাবেক্ষণের জন্য দীর্ঘদিন অফিস টাইমে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। আর এর জেরে বেশ ভোগান্তির মুখে যে পড়তে হবে যাত্রীদের, তা আর বলার অপেক্ষা রাখে না।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে রক্ষণাবেক্ষণের কাজের জন্যই সময়সূচীতে পরিবর্তন আনা হয়েছে। ৮ই জুন পর্যন্ত এমনই ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। তবে এই সময়সূচীর বদল শুধুমাত্র টালিগঞ্জ-নিউ গড়িয়া রুটের জন্যই। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখন শনিবার ও রবিবার এই টালিগঞ্জ-নিউ গড়িয়া রুটে সকাল ১০টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। বাকি কলকাতা মেট্রো রুটের সময়সূচীতে কোনও বদল আসছে না।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শনিবার থেকে ৮ জুন পর্যন্ত নিউ গড়িয়া-টালিগঞ্জ রুটে সকাল ১০টা থেকে মেট্রোর পরিষেবা শুরু হবে। সাধারণত শনিবার সকাল ৬টা ৫০ মিনিটে এবং রবিবার সকাল ৯টা থেকে মেট্রো পরিষেবা শুরু হয়। তবে আগামী একমাসের জন্য টালিগঞ্জ-নিউ গড়িয়া রুটে প্রতি শনি-রবিবার সকাল ১০টা থেকে মেট্রো পরিষেবা মিলবে।

RELATED Articles