আগামী ৫ জুন বক্রি হতে চলেছেন শনিদেব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কুম্ভ রাশিতেই শনিদেব বক্রি হতে চলেছেন। অর্থাৎ ১৩৯ দিন পর হবেন শনিদেব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিদেব বক্রি হওয়ার ফলে চারটি রাশির জাতক-জাতিকাদের অর্থলাভ হতে চলেছে। তাঁদের অপার ধন-সম্পদ বৃদ্ধি পাবে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মীন রাশি
শনিদেব বক্রি হওয়ার ফলে মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আকস্মিক অর্থলাভ হবে মীন রাশির জাতক-জাতিকাদের। আর্থিক অবস্থা ভালো হবে। সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে। জীবনে সুখ-শান্তি আসবে। যাঁরা চাকরি করেন, তাঁরা সাফল্য লাভ করবেন মীন রাশির জাতক-জাতিকারা। ব্যবসায় মুনাফা বাড়বে। পারিবারিক জীবন সুখকর হবে।
মিথুন রাশি
শনিদেব বক্রি হওয়ার ফলে মিথুন রাশির জাতক-জাতিকাদের ভাগ্যোদয় হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মিথুন রাশির জাতক-জাতিকার যে স্থানে শনিদেব বক্রি হবেন, তাতে ভাগ্যের সহায়তা পাবেন। নয়া কাজ শুরু করলে সাফল্য লাভ করবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে মিথুন রাশির জাতক-জাতিকাদের। ধনপ্রাপ্তি হতে চলেছে। কোথাও ঘুরতে যাওয়ার যোগ তৈরি হবে। বিদেশযাত্রার যোগ তৈরি হবে মিথুন রাশির জাতক-জাতিকাদের।
ধনু রাশি
শনিদেব বক্রি হওয়ার ফলে ধনু রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ধনু রাশির যে স্থানে শনিদেব বক্রি হবেন, তাতে ওই রাশির জাতক-জাতিকাদের অর্থলাভ হবে। অর্থ সঞ্চয়ের পরিমাণ বাড়বে। চাকরিতে সাফল্য মিলবে। আপনি যে কাজ করবেন, সেজন্য প্রশংসিত হবেন ধনু রাশির জাতক-জাতিকারা। পারিবারিক জীবন সুখকর হবে। সাংসারিক জীবনে কোনও ভালো খবর পাবেন।
তুলা রাশি
শনিদেব বক্রি হওয়ার ফলে তুলা রাশির জাতক-জাতিকাদের অনুকূল শুরু হবে। শুভ ফল লাভ করবেন তুলা রাশির জাতক-জাতিকারা। শনিদেব বক্রি হওয়ার ফলে তুলা রাশির জাতক-জাতিকাদের আকস্মিক অর্থলাভ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আর্থিক দিক থেকে লাভবান হবেন। সম্পত্তি থেকে আয়লাভের পথ প্রশস্ত হতে চলেছে। প্রেমজীবনে মাধুর্য বাড়বে। কোনও ভালো খবর মিলবে।






