প্রধানমন্ত্রী স্বাস্থ্য যোজনার কৃতজ্ঞতা স্বীকার রোগীর, কথা শুনে আবেগপ্রবন মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিডিও কনফারেন্স করে ধন্যবাদ জানালেন অসুস্থ মহিলা। প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি যোজনার আওতায় অনেক কম খরচে ওষুধ কিনতে পেরে সুস্থ হয়েছেন তিনি। তাই কৃতজ্ঞতা জানাতে স্বয়ং প্রধানমন্ত্রীকেই ভিডিয়ো কনফারেন্স করেন দীপা সাহা। আর তার অসুস্থ মহিলার কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী।

প্যারালাইসিসে পঙ্গু হিয়ে গিয়েছিলেন দীপা সাহা। কথাও বন্ধ হয়ে গিয়েছিল।বাড়িতে ছিলেন অসুস্থ স্বামীও। এরকম এক অবস্থায় সংসার চালানোই দুষ্কর হয়ে দাঁড়ায় । এছাড়াও রয়েছে ওষুধের অস্বাভাবিক দাম। প্রতি মাসে শুধু ওষুধের পিছনেই যেত ১২০০০ টাকা। শেষপর্যন্ত সহায় হয়ে দাঁড়ায় প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি প্রকল্প। এর ফলে ১২০০০ হাজার টাকা ওধুধের খরচ কমে দাঁড়ায় ১৫০০ টাকা। সেকথাই প্রধানমন্ত্রীকে জানিয়ে ধন্যবাদ দিলেন দীপা।

প্রধানমন্ত্রীকে ভিডিয়ো কন্ফারেন্সে দীপা বলেন, ‘কথা বলতে পারতাম না। চিকিৎসা চলছিল কিন্তু ওষুধের দাম প্রচুর। আমার স্বামীও পঙ্গু। ফলে ঘর চালানোই দুস্কর হয়ে পড়েছিল। কিন্তু যখন থেকে সরকারি ওষুধ পেতে শুরু করি তখন থেকে অনেকটাই সুস্থ।’  দীপার ওই কথা শুনে আবেগ ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, দেশজুড়ে ৬,০০০ জনৌষধি কেন্দ্র খুলেছে কেন্দ্র। ওইসব কেন্দ্রে থেকে অত্যন্ত কম দামে জেনেরিক ওষুধ সরবারহ করে সরকার। প্রধানমন্ত্রী বলেন, ওইসব কেন্দ্রে থেকে ৯০০ ওষুধ ও ১৫০ ধরনের সার্জিক্যাল সরঞ্জাম পাওয়া যায়। এতে বর্তমানে দেশে ১ কোটি পরিবার উপকৃত হচ্ছেন।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর