মিথুন রাশিতে প্রবেশ সূর্যদেবের, বিশেষ যোগের ফলে লাভের অঙ্ক বাড়বে ৪ রাশির, কেরিয়ারে আসবে প্রভূত উন্নতি

৫ জুন রাশি পাল্টেছে সূর্য। বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করেছে এই গ্রহ। এখানেই আবার বুধের সঙ্গে সূর্যের শুভ সংযোগ তৈরি হবে। যা অত্যন্ত শুভফলদায়ী। আবার সূর্যের গোচরের সময়ে সূর্য ও শনি মিলে নবম পঞ্চম যোগ তৈরি করবে। এর ফলে সূর্যের গোচর মিথুন-সহ একাধিক রাশির জাতকদের জন্য শুভ। জ্যোতিষ শাস্ত্রে সূর্য সরকারি চাকরি, পিতার কারক গ্রহ। সূর্যের শুভ প্রভাবে জীবনের এই সমস্ত ক্ষেত্রে লাভ হয়। আবার মজবুত সূর্য ব্যক্তিকে রোগমুক্ত ও সবল রাখে।

সূর্যের রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশি লাভবান হবে, জেনে নিন-  

সিংহ রাশি

সূর্য এই রাশির অধিপতি। মিথুন সংক্রান্তি এই রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী। আপনাদের সমস্ত কাজে অনুকূল ফলাফল লাভ হবে। সাফল্য লাভ করবেন সিংহ জাতক-জাতিকারা। যে কাজ করছেন, তা আপনাকে প্রশংসার পাত্র করে তুলবে। আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। পাশাপাশি এই রাশির জাতকদের উচ্চাকাঙ্খা বৃদ্ধি হবে। সমাজেও আপনার প্রভাব-প্রতিপত্তি বাড়বে। প্রেম সম্পর্কে ওঠা-পড়ার মুখে পড়বেন এই রাশির জাতক-জাতিকা। অর্থ লাভের প্রচেষ্টাও সফল হবে। সিংহ রাশির জাতক-জাতিকাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ছাত্রছাত্রীরা নতুন অভিজ্ঞতা অর্জন করবেন।

কর্কট রাশি

সূর্যের মিথুন রাশিতে গোচর কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী। বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে। আবার আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আবার বিদেশি ব্যবসার সঙ্গে যুক্ত জাতকদের ব্যবসা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। পাশাপাশি আপনাদের ব্যয় এ সময়ে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে। আয়ের চেয়ে বেশি ব্যয় হবে কর্কট রাশির জাতক-জাতিকাদের। তাই ব্যয় নিয়ন্ত্রণ জরুরি। আবার পুরনো লগ্নির দ্বারা লাভান্বিত হবেন এই রাশির জাতক-জাতিকা। স্বাস্থ্যের যত্ন নিন। পরিবারের মধ্যে রাগারাগি এড়িয়ে যান।

কুম্ভ রাশি

সূর্যের গোচর কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে আনন্দ বৃদ্ধি করবে। এ সময়ে নতুন ব্যবসা শুরু করবেন কুম্ভ রাশির জাতকরা। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। প্রেম সম্পর্কে তিক্ততা বাড়বে। সঙ্গীর সঙ্গেও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এ সময়ে। কুম্ভ রাশির ছাত্রছাত্রীদের জন্য গোচর অনুকূল। ভালো কোনও প্রতিষ্ঠানে ভরতি হতে পারেন। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন। তা না-হলে হঠাৎই সমস্যা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। এতে অসাধারণ মুনাফা অর্জন করতে পারবেন।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকারা এই গোচরের অনুকূল ফলাফল লাভ করবেন। কেরিয়ারে উচ্চস্তরে পৌঁছবেন কন্যা রাশির জাতক-জাতিকারা। এ সময়ে এমন কোনও সংস্থা থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন, যা আপনার কেরিয়ারের মাইলস্টোন হবে। কাজের জন্য পুরস্কার লাভ করতে পারেন এই রাশির জাতক-জাতিকা। কোনও কাজের কারণে বিদেশ যাত্রা করতে হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। অফিসে আপনাকে নতুন দায়িত্ব দেওয়া হবে। এর ফলে নতুন পরিচিতি লাভ করবেন কন্যা রাশির জাতক-জাতিকারা। এ সময়ে আপনাদের বন্ধু সংখ্যাও বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের কাছ থেকে সম্মান পাবেন। তবে অতিআত্মবিশ্বাসী হবেন না।

আরও অন্যান্য খবর