করোনা ভাইরাসের জেরে বাতিল ফিফা বিশ্বকাপের ম্যাচ

আশঙ্কাকে সত্যি করে ফিফা ওয়ার্ল্ড কাপেও বাদ সাধল করোনা! এমনই আশঙ্কা দেখা দিয়েছে বর্তমানে। কেননা করোনার জেরে ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের বেশ কয়েকটি ম্যাচ বাতিল করা হয়েছে বলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে।

জানা গিয়েছে, আগামী ২৬ মার্চ ভারতের বিরুদ্ধে কাতারের বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচ বাতিল করা হয়েছে করোনা সংক্রমিত পরিস্থিতির জেরে। এমনকি তার আগে সোমবার ভুবনেশ্বরে যে জাতীয় ক্যাম্প বসানোর কথা ছিল, তাও অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফেডারেশনের তরফে। এই মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’-র সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ফেডারেশন কর্তৃপক্ষ। ‘হু’-র সঙ্গে আলোচনা করেই ম্যাচ সম্পর্কিত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তাঁরা জানিয়েছেন।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর