৮ মিনিটেই ৫০ শতাংশ চার্জ, খুব কম দামে দারুণ স্মার্টফোন এল বাজারে, টক্কর দেবে OnePlus, Nothing-কে

চোখের পলক ফেলতে না ফেলতেই চার্জ হয়ে যাবে ৫০ শতাংশ। এমনই দারুণ স্মার্টফোন এল এবার বাজারে তা বলে বলে গোল দেবে OnePlus, Nothing-এর মতো দারুণ দারুণ স্মার্টফোনগুলিকে। iQOO 7 Neo Pro ফোন লঞ্চ করতে চলেছে আইকিউ সংস্থা যে ফোনে থাকছে দারুণ দারুণ সব ফিচার্স। আগামী ৪ই জুলাই বাজারে আসছে এই ফোন। 

কী কী ফিচার্স মিলছে এই iQOO 7 Neo Pro-তে

এই স্মার্টফোনে মিলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট প্লাস জেনারেশন ১ প্রসেসর যা বেশ চমকপ্রদ। এটি একটি ফ্ল্যাগশিপ চিপসেট। এই প্রসেসর স্মার্টফোনে ভারী লোড নিয়ে ব্যবহার করতে সাহায্য করবে গ্রাহককে। এছাড়াও এই ফোনে মিলবে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং।

সংস্থার তরফে দাবী করা হয়েছে যে মাত্র ৮ মিনিটেই ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে এই ফোনে। আর ফুল চার্জ হতে সময় লাগবে ৩০ মিনিটেরও কম। এই ফোন গেমারদের জন্য বেশ উপযোগী। কারণ এই ফোনে থাকছে মোশন কন্ট্রোল এবং আলাদা একটি গেমিং চিপ।

৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে মিলবে এই ফোনে। রয়েছে AMOLED প্যানেল সঙ্গে ফুল HD রেজোলিউশন। কোনও ফোনে সবথেকে আগে মানুষের যে চাহিদা থাকে, তা হল ক্যামেরা। আর সেই কথা মাথায় রেখেই এই স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেসন। এছাড়াও থাকছে ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও এই স্মার্টফোনে থাকছে ৫জি কানেক্টিভিটি, অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম। রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং চার্জিংয়ের জন্য রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট।

কেমন স্টোরেজ মিলবে এই স্মার্টফোনে?

এই ফোনের মিলবে সর্বোচ্চ ১৬ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ। তবে ফোনের দাম নিয়ে এখনও সংশয় রয়েছে। এক প্রেস বিবৃতিতে আইকিউ-এর তরফে জানানো হয়েছে, যারা ১০,০০০ টাকা পর্যন্ত অ্যামাজন ব্যালেন্স জিততে চান তাদের জন্য দারুণ সুযোগ থাকবে।

আরও অন্যান্য খবর