ডিজেল-CNG-র দিন শেষ, এবার বাজারে এল বৈদ্যুতিক অটোরিক্সা, একবার চার্জ দিলেই দৌড়বে ১১৭ কিলোমিটার

স্কুটার, বাইক, চারচাকা গাড়ি এমনকি এখন তো বাসেও চলে এসেছে ব্যাটারি। পেট্রোল-ডিজেল নয়, ব্যাটারির সাহায্যেই এখন চলছে নানান যানবাহন। এবার এই যানবাহনের তালিকায় যোগ হল অটোরিক্সাও। ব্যাটারির সাহায্যে এখন চলবে অটোরিক্সাও।

ওমেগা সেইকি মোবিলিটি সম্প্রতি বাজারে নতুন ইলেকট্রিক তিন চাকা লঞ্চ করেছে। নতুন ইলেকট্রিক রিকশা OSM Smart City লঞ্চ করা হয়েছে ওই সংস্থার তরফে। সোয়াপ করা যাবে এমন ব্যাটারি এমন সুবিধা সহ এই রিকশার দু’টি ভেরিয়েন্ট বাজারে এনেছে সংস্থা।

কী কী ফিচার্স রয়েছে এই বৈদ্যুতিক অটোরিক্সাতে

এই বৈদ্যুতিক অটোরিক্সাতে রয়েছে ৪৮ভি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক যা সর্বাধিক ৯.৫৫ কিলোওয়াট শক্তি। বৈদ্যুতিক অটোরিক্সা ৪৩০ এনএম টর্ক তৈরি কররে পারে বলে দাবী সংশ্লিষ্ট সংস্থার।

এই বৈদ্যুতিক অটোরিক্সাএ যে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট রয়েছে Stream City সেটি রেঞ্জ দেয় ৮০ কিলোমিটার এবং আরেকটি যে ভেরিয়েন্ট রয়েছে Stream City 8.5 – এটি ফুল চার্জে ১১৭ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। দুই রিকশারই সর্বোচ্চ গতি ৪৮ কিমি প্রতি ঘণ্টা।

কত দাম এই বৈদ্যুতিক অটোরিক্সার?

ভারতে এই তিন চাকার বৈদ্যুতিক অটোরিক্সা Stream City (সোয়াপেবেল ব্যাটারি পাওয়া যাবে)-র দাম রাখা হয়েছে ১.৮৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) আর Stream City 8.5 (ফিক্সড ব্যাটারি)-র দাম রাখা হয়েছে ৩.০১ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

চার্জিং সেট আপ

এই বৈদ্যুতিক অটোরিক্সা বাড়িতেই চার্জ দেওয়া যাবে। এতে চার্জ দেওয়ার জন্য বাড়িতেই চার্জিং সেট আপ করা যাবে। এতে রয়েছে উন্নত সাসপেনশন সিস্টেম যাতে এই যান চালাতে চালকের কোনও অসুবিধা না হয়। এই অটো রিক্সাতে চালক ছাড়াও বসতে পারবেন ৩ জন তিনজন যাত্রী।

আরও অন্যান্য খবর