দারুণ খবর! এবার মাত্র ১১,০০০ টাকাতেই ঘরে তুলুন Hero-র এই দুর্দান্ত বাইক, ১০০ টাকার তেল ভরালে যাবে ৭০ কিলোমিটার

ভারতের অন্যতম জনপ্রিয় টু-হুইলার সংস্থা হল হিরো মটোকর্প। বাজারে এই সংস্থার অনেক বাইক রয়েছে। তবে এই কোম্পানির স্প্লেন্ডর বাইক বরাবরই সকলের মন কেড়েছে। আর এই বাইকের জনপ্রিয়তার পিছনে অনেক কারণও রয়েছে।

এই হিরো স্প্লেন্ডর বাইকে মেলে দারুণ মাইলেজ। আর হালকা ওজনের হওয়ায় সকলের বেশ পছন্দের এই বাইক। চলতি বছরের মে মাসে এই হিরো স্প্লেন্ডর পেয়ে গিয়েছে ভারতে বেস্ট সেলার বাইকের তকমা। এবার মাত্র ১১,০০০ টাকাতেই এই বাইক পেয়ে যেতে পারেন আপনিও।

কত দাম এই Hero Splendor Plus-র?

Hero Splendor Plus ব্ল্যাক ও অ্যাক্সেন্ট ভেরিয়েন্টের দাম ৭৪,৮০১ টাকা (এক্স-শোরুম)। অন-রোড দাম পড়বে প্রায় ৮৯,৮৭৭ টাকা। যদি কেউ নগদে কিনতে চান তাহলে তাকে একসঙ্গে ৯০ হাজার টাকা জমা দিতে হবে।

কোনও ক্রেতা যদি EMI-এর মাধ্যমে এই বাইক কিনতে চান, তাহলে প্রথমে ১১,০০০ টাকা ডাউন পেমেন্ট জমা দিয়ে পেয়ে যাবেন এই বাইক। বাইকটি কেনার জন্য ব্যাঙ্ক থেকে ৭৭,৪১৯ টাকা লোণ নিতে পারেন গ্রাহক। এই লোণের সুদের হার হবে ৯.৭ শতাংশ। ডাউন পেমেন্ট জমা দেওয়ার পর লোণের জন্য প্রতি মাসে ২,৪৮৭ টাকা কিস্তি দিতে হবে ক্রেতাকে। ৩৬ মাস জমা করতে হবে এই কিস্তি। কারণ এই বাইকের জন্য লোণের মেয়াদ ৩ বছর। 

কী কী ফিচার্স রয়েছে Hero Splendor Plus-এ?

হিরো স্প্লেন্ডর প্লাসে ৯৭.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই বাইকে রয়েছে সর্বোচ্চ ৮.০২ পিএস শক্তি এবং ৮.০৫ এনএম টর্ক তৈরি করে সঙ্গে থাকবে ৪ স্পিড গিয়ার। হিরো স্প্লেন্ডর প্লাসের ARAI মাইলেজ ৭০ কিমি। টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং হাইড্রলিক শক অ্যাবসর্বার সাসপেনশন রয়েছে এই বাইকে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে অ্যানালগ এবং হেডলাইট ও টার্ন সিগন্যাল/টেল ল্যাম্প হ্যালোজেন। হিরো মটোকর্প এই বাইকের উপর ৫ বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি অফার করছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles