ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে জনপ্রিয় অভিনেতা, প্রাণ বাঁচানোর জন্য পা কেটে বাদ দিতে হল অভিনেতার

সূত্রের খবর, ডান পায়ে একটি বড় চোট লেগেছে অভিনেতার। সেই কারণে তাঁর জীবন বাঁচানোর জন্য তাঁর হাঁটুর নীচ থেকে পা কেটে ফেলতে হয়েছে চিকিৎসকদের। প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা একটি ট্রাক্টরকে ওভারটেক করার চেষ্টা করছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি আর একটি লরিতে সজোরে ধাক্কা মারে তাঁর বাইকটি। বিকাল চারটে নাগাদ মহীশূর থেকে উটি যাওয়ার পথে ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি।

অনুপ অ্যান্টনি পরিচালিত ভগবান শ্রী কৃষ্ণ পরমাত্মা ছবিটি দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল সুরজ কুমারের। দর্শন ছবির কাজও শুরু করেছিলেন এই কন্নড় তারকা। তবে অজানা কোনও কারণে সেই ছবি স্থগিত করা হয়। রথম নামে অন্য একটি ছবিতেও কাজ করছিলেন অভিনেতা। প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারের সঙ্গে বর্তমানে একটি প্রকল্পে স্বাক্ষর করেছিলেন এই অভিনেতা। কিন্তু সেই প্রকল্পও এখন অনিশ্চিত।  

প্রসঙ্গত, গত ৭ই মে জনপ্রিয় গায়িকা রক্ষিতা সুরেশ, যিনি তামিল, তেলেগু, কন্নড় এবং হিন্দি ছবিতে গান গেয়েছেন, তিনি মালয়েশিয়ায় একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে নিজের দুর্ঘটনার বিবরণ শেয়ার করেন গায়িকা। তিনি এও জানান, ড্রাইভার, তাঁর সহ-যাত্রী এবং তাঁর বাহ্যিক আঘাত লেগেছে। কয়েকটি অভ্যন্তরীণ আঘাতও লেগেছে বলে জানান গায়িকা। তবে এখন তারা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছিলেন রক্ষিতা সুরেশ।

RELATED Articles