অর্ডার করেছিলেন চিকেন কারি, খাবার মুখে তোলার সময়ই ভেসে উঠল আস্ত ইঁদুর, প্রবল বিতর্কের মুখে নামী রেস্তোরাঁ

রেস্তোরাঁতে মাঝেমধ্যে খেতে যেতে কমবেশি আমরা সকলেই ভালোবাসি। সেখানে গিয়ে নিজেদের পছন্দের খাবার খেয়ে পরিতৃপ্তি ঘটাই। কিন্তু ধরুন রেস্তোরাঁতে গিয়ে আপনি আপনার পছন্দের খাবার খেতে যাবেন, ঠিক সেই মুহূর্তে দেখলেন খাবারে ভাসছে আস্ত মরা ইঁদুর, তাহলে? এমনই এক ঘটনা ঘটল এক জনপ্রিয় রেস্তোরাঁতে।

ঘটনাটি কী ঘটেছে?

এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের লুধিয়ানার প্রকাশ ধাবা নামের এক রেস্তোরাঁতে। এক ব্যক্তি এই ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ৩১ সেকেন্ডের ওই ছোট ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি রেস্তরাঁয় টেবিলে সাজানো নানান খাবার দেখাচ্ছেন। লোভনীয় বিভিন্ন খাবারের মধ্যে হঠাৎই তিনি ক্যামেরা ফোকাস করেন এক আমিষ পদের দিকে। চামচ দিয়ে দেখাতেই যা ভেসে উঠল তা দেখে সকলের চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। খাবারে ভাসছে আস্ত এক মরা ইঁদুর।

অর্ডার করেছিলেন চিকেন কারি, খাবার মুখে তোলার সময়ই ভেসে উঠল আস্ত ইঁদুর, প্রবল বিতর্কের মুখে নামী রেস্তোরাঁ

এমন ঘটনা দেখে হতবাক হয়েছেন সকলেই। এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগে নি। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে রেস্তোরাঁর তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের আবার পাল্টা অভিযোগ, রেস্তোরাঁর নামে বদনাম করার জন্য এই কথা বলছেন ক্রেতা।

এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় জানান, “এটা কোনও নতুন ঘটনা নয় লুধিয়ানায়। এক্ষেত্রে ওই রেস্তরাঁর মালিক সম্পূর্ণ মিথ্যা বলছেন। লুধিয়ানায় এইরকম অনেক জনপ্রিয় রেস্তোরাঁ রয়েছে যেখানে এই ধরনের ঘটনা ঘটে”।

রেস্তোরাঁ কর্তৃপক্ষ গ্রাহকের সঙ্গে এমন ব্যবহার কীভাবে করতে পারে, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। খাবার নিয়ে রেস্তোরাঁ এতটা উদাসীন কীভাবে হতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটবাসীরা। এই রেস্তোরাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবী জানানো হয়েছে। এই রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করার জন্যও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

RELATED Articles