বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৪ আগস্ট হল শ্রাবণ মাসের শেষ সোমবার। তবে এবছর ঘটতে চলেছে কাকতালীয় ঘটনা। কারণ শ্রাবণ মাসের শেষ সোমবারেই পালিত হবে মলমাসের শিবরাত্রিও। ফলে এই দিনটি যে বিশেষ হতে চলেছে, তা বলাই বাহুল্য।
শাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাসের এই দিনটি অত্যন্ত শুভ ও ফলদায়ক। হিন্দুদের বিশ্বাস, শ্রাবণ মাসের সোমবারে নিষ্ঠাভরে ও সঠিক রীতি-নীতি মেনে শিবের পুজো করা হয়, তাহলে মনোবাসনা পূর্ণ হতে পারে।
নিজের বৈবাহিক জীবনে সুখশান্তি ফেরাতে শ্রাবণ মাসের শেষ সোমবার অবশ্যই এই কাজগুলি করুন-
- মহাদেব এমন একজন দেবতা যিনি সহজেই প্রসন্ন হন। এক্ষেত্রে সোমবার শিবলিঙ্গের জলাভিষেক করুন। এতে ভগবান শিব প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন।
- বেলপাতায় ওম নমঃ শিবায় লিখে শিবকে অর্পণ করা উচিত।
- বিবাহিত জীবনে মাধুর্য আনতে: বিবাহিত জীবনে কোনও সমস্যা থাকলে শ্রাবণ মাসের মাসের সোমবার সকালে শিব মন্দিরে গৌরী-শঙ্কর রুদ্রাক্ষ অর্পণ করুন। এটি করলে দাম্পত্য জীবনে মধুরতা আসে।
- বিবাহে বাধার প্রতিকার: যে সমস্ত ব্যক্তিরা তাদের বিবাহে বাধার সম্মুখীন হচ্ছেন বারবার, তাদের উচিত শ্রাবণ মাসের সোমবার ওম উমা মহেশ্বরায় নমঃ মন্ত্রটি জপ করা। এছাড়াও শিব ও মা পার্বতীর পুজো করুন।
- বেলপত্র ভগবান শিবের খুব প্রিয়, তাই ভগবান শিবের পুজোয় বেলপত্র অবশ্যই নিবেদন করতে হবে। যদি বেলপত্র দেওয়া না হয় তবে পুজো অসম্পূর্ণ বলে বিবেচিত হয়।






