লাগবে কোনও টাকা, এবার সম্পূর্ণ বিনামূল্যে দেখুন নানান ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ, করতে হবে এই ছোট্ট কাজ

বর্তমান যুগে ওটিটি প্ল্যাটফর্ম খুব জনপ্রিয়। বিশেষ করে তরুণ প্রজন্ম এখন টেলিভিশন দেখার থেকে ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ দেখা পছন্দ করে। কিন্তু নানান ওটিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা সাবস্ক্রিপশন দেওয়াটাও খুব সমস্যা হয়ে যায়। তবে এমন যদি হয়, সম্পূর্ণ বিনামূল্যেই আপনি নানান ওয়েব সিরিজ দেখতে পারবেন, তাহলে? নানান টেলিকম সংস্থাগুলি তাদের নানান রিচার্জ প্ল্যানগুলির সঙ্গে নানান ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেসও দেয়।

সেই সমস্ত প্ল্যানগুলি কী কী, দেখে নেওয়া যাক-

Jio-এর ১,৪৯৯ টাকার প্রিপেড প্ল্যান

Jio-এর এই প্ল্যানে, আনলিমিটেড ভয়েস কলিং ছাড়াও বিনামূল্যে Netflix (বেসিক) সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন। প্ল্যানটির বৈধতা ৮৪ দিন। এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা দেওয়া হয়। অর্থাৎ ৮৪ দিনের বৈধতা অনুযায়ী এতে মোট ২৯২ জিবি ডেটা পাওয়া যাচ্ছে।

১,০৯৯ টাকার Jio প্রিপেড প্ল্যান

Jio-এর এই প্ল্যানটি ৮৪ দিনের বৈধতা পাবেন। এতে আনলিমিটেড ভয়েস কলিং ছাড়া বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন অফার করে। এই প্ল্যানে গ্রাহকদের ডেটা হিসাবে প্রতিদিন ২ জিবি ডেটা দেওয়া হয়। অর্থাৎ ৮৪ দিনের বৈধতা অনুযায়ী এতে মোট ১৬৮ জিবি ডেটা পাবেন।

Jio-এর ৬৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান

Jio-এর এই প্ল্যানটিতে Netflix সাবস্ক্রিপশন ছাড়াও আনলিমিটেড ডেটা এবং বিনামূল্যে ভয়েস কলিং পেয়ে যাবেন। এর সঙ্গে আপনি অ্যামাজন প্রাইমও পাবেন। এতে ১০০ জিবি ডাটা সুবিধা রয়েছে।

Airtel-এর ১,১৯৯ টাকার প্রিপেড প্ল্যান

Airtel-এর এই প্ল্যানে ১৫০ জিবি ডেটা পাবেন। এতে প্রতিদিন ১০০টি এসএমএস-র সুবিধা দেওয়া হয়। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড লোকাল/এসটিডি রোমিং কল পাওয়া যায়। এতে Netflix, Amazon Prime এবং Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন দেওয়া হয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর