দুর্ঘটনার খবর যে এমন খুশির হাওয়া বয়ে আনে তা এই প্রথম চাক্ষুষ হল। গাড়ি উল্টে যাওয়ার খবর পেয়ে সকলে ছুটেছিলেন ঘটনাস্থলে। কিন্তু সেখানে গিয়ে দেখলেন, এ তো যে-সে গাড়ি নয়। ইলিশ ভর্তি একটা ম্যাটাডোর। মাটিতে পড়ে কাতারে কাতারে ইলিশ। আর তা দেখেই সকলে হুড়মুড়িয়ে উদ্যত হলেন ইলিশ কুড়োতে। কেউ কেউ পকেটে, কেউ আবার শাড়ির কোঁচড়ে বেঁধে নিলেন ইলিশ। কেউ কেউ ব্যাগ ভর্তি করে তুললেন রুপোলী শস্য।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
জানা গিয়েছে, গতকাল, শুক্রবার বিকেলে কাকদ্বীপে কালিনগর দাসপাড়ার কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে একটি ইলিশ ভর্তি ম্যাটাডোর উল্টে যায়। প্রায় তিন টনের উপর ইলিশ পড়ে যায় মাটিতে। এই দুর্ঘটনার পরই গাড়ি ছেড়ে পালায় চালক ও খালাসি।
ইলিশের গাড়ি উল্টে যাওয়ার খবর হাওয়ার মতো ছড়িয়ে পড়ে এলাকায়। বাচ্চা-বুড়ো থেকে বাড়ির মহিলারা ছুটে আসেন সেখানে। তারপর লেগে যায় ইলিশ কুড়নোর প্রতিযোগিতা।
এই খবর আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়ে। সেখানকার লোকজনও ভিড় জমায়। ইলিশের গাড়ি উল্টে যাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশকে দেখে কেউ কেউ তো আবার ইলিশ বাগিয়ে ছুট দিলেন।
তবে পুলিশ সূত্রে খবর, বেশিরভাগ ইলিশই উদ্ধার করা গিয়েছে। পুলিশের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ট্রলারের মালিক। স্থানীয়দের সাহায্যেই ফের ম্যাটাডোরে তুলে দেওয়া হয় ইলিশ। সেই গাড়ি রওনা দেয় কাকদ্বীপ থেকে ডায়মন্ড হারবারের মৎস্য আড়তের দিকে।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!