করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যু ভারতে

এবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হল। ৬৯ বছর বয়সী ওই ব্যক্তি দিল্লিতে মারা গেছেন বলে জানা গিয়েছে।

প্রাথমিকভাবে ওই ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে মারা যান ৬৯ বছর বয়সী ওই বৃদ্ধা। সূত্রের খবর মৃত বৃদ্ধা দিল্লির জনকপুরী এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, ওই বৃদ্ধার ছেলেও করোনা ভাইরাসে আক্রান্ত। সম্প্রতি তিনি ইতালি এবং সুইৎজারল্যান্ড থেকে ফিরেছিলেন। তার পরেই বৃদ্ধার ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত হন। ছেলের শরীর থেকেই বৃদ্ধার শরীরে করোনা সংক্রমণ ছড়িয়েছিল বলেই আশঙ্কা করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে, কর্ণাটকে, দেশে প্রথম রোগীর মৃত্যু হয়। আর একদিনের ব্যবধানে শুক্রবার (১৩ মার্চ) দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হলো।

এখনও অবধি শেষ খবর পাওয়া পর্যন্ত ৮২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে দেশে।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment