ক্লিভেজে ‘একলা চলো’ কিয়ারার ট্যাটুতে অসন্তোষ রবীন্দ্রপ্রেমীদের

নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘গিলটি’ ইতিমধ্যেই শোরগোল ফেলেছে ৷ এই সিরিজের মূল বিষয়বস্তু মিটু।
ছবির গল্প তৈরি হয়েছে সেন্ট মার্টিন কলেজের তিন পড়ুয়া ভিজে, নানকি ও তনুকে নিয়েই ৷ কলেজের হার্টথ্রব ভিজে ধর্ষণ করে কলেজের ছাত্রী তনুকে ৷ অন্যদিকে ভিজের গার্লফ্রেন্ড নানকি প্রথম থেকেই গোটা ঘটনাটি নিয়ে কনফিউজড ৷ নিজের মতো করে গল্প এগিয়ে নিয়ে চলেছে নানকি।

এখানে বলিউডের ‘মিষ্টি মেয়ে’ বলে পরিচিত কিয়ারা, তার বোল্ড লুকে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন। এই সিরিজে এক ব্যান্ড সদস্যার ভূমিকায় অভিনয় করেছেন তিনি।রবিঠাকুরের ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে…’-কে ট্যাটু হিসেবে ব্যবহার করে হয়েছে কিয়ারার শরীরে ৷

এতেই ক্ষুব্ধ হয়েছেন রবীন্দ্রঅনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ঝাঁকেঝাঁকে ছুটে আসছে সমালোচনা।কিন্তু কেন এমন করলেন কিয়ারা? উত্তর পাওয়া গেল তবে সিরিজের একেবারে শেষে। পরিচালক রুচি নারেইন যে গল্পের মূল বেঁধেছেন এই লাইনকে কেন্দ্র করেই তা সিরিজের একেবারে শেষে গিয়ে ধরা পড়ে।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment