এই মুহূর্তে সপ্তাহের পর সপ্তাহ জুড়ে টেলিভিশনে রাজ করে চলেছে ‘করুণাময়ী রাণী রাসমণি’ (১০.০)। এই সপ্তাহতেও আরবান টিআরপি তালিকার শীর্ষে রয়েছে সিরিয়ালটি। গত কয়েক সপ্তাহে “কে আপন কে পর” উঠে এসেছিল সেরা পাঁচে। কিন্তু এই সপ্তাহে ধারাবাহিকটিকে পিছনে ফেলে এগিযে গেছে দুই নারীর গল্প যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ‘শ্রীময়ী’ (৮.৭) ও ‘কৃষ্ণকলি’ (৮.০)।এরপর সেরা পাঁচের বাকি দুই স্থানে রয়েছে ‘আলোছায়া’ ৭.৯ (চতুর্থ) ও ‘মোহর’ ৭.৩ (পঞ্চম)।
খুব বেশি অদলবদল নেই এবারের টিআরপি তালিকায়। মোটামুটি যে ধারাবাহিকগুলি সেরা দশে ছিল বিগত কয়েক সপ্তাহ ধরে, এই সপ্তাহেও তারাই আছে। কিন্তু আগামী সপ্তাহে রাসমণির রেটিং আরো বাড়তে চলেছে। মহেনের মৃত্যু সিরিয়ালকে উচ্চতার সিঁড়িতে আরও কিছুটা এগিয়ে নিযে যাবে বলে আশা করছে অনেকেই । এই চরিত্রটি পিরিয়ড খলনায়ক হিসেবে বেশ ভালই জনপ্রিয় হয়েছিল।
কিন্তু আগামী সপ্তাহ থেকে কিছুটা বদলাবে সিরিয়ালের টাইমস্লট। সোমবার ১৬ মার্চ থেকে শুরু হতে চলেছে স্টার জলসা-র ধারাবাহিক ‘প্রথমা কাদম্বিনী’। সন্ধ্যা ৬টার স্লটের এই ধারাবাহিক নিয়ে ইতিমধ্যেই অত্যন্ত সাড়া পড়ে গিয়েছে দর্শকের মধ্যে। পাশাপাশি জি বাংলা-তেও আসছে ডক্টর কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। কিন্তু এখনও জি বাংলা-র ধারাবাহিকের সম্প্রচারের দিনক্ষণ ঘোষণা হয়নি।
সম্ভবত এই মাস থেকেই শুরু হবে ওই ধারাবাহিকটিও। একই বিষয়ের দুটি বায়োপিক এলে নিঃসন্দেহে টিআরপি তালিকায় বদল আসবে। মজার একটা প্রতিযোগিতাও শুরু হবে। একি বিষয়ের দুটি সিরিয়াল, দুটি আলাদা চ্যানেলে আলাদাই টিআরপির লড়াই।
এবার দেখে নিন এই সপ্তাহের টিআরপি সেরা দশ তালিকার অন্যান্য ধারাবাহিক ও তার রেটিং–
ষষ্ঠ– ফিরকি (৭.১)
সপ্তম– কে আপন কে পর (৭.০)
অষ্টম– নকশিকাঁথা (৬.৮)
নবম– ত্রিনয়নী (৬.৭)
দশম– বাঘ বন্দি খেলা (৬.৩)





