“মোদী আমার বিশিষ্ট বন্ধু”, হোয়াইট হাউসে বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এটাই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক ভারত সফর। ২৪শে ও ২৫শে ফেব্রুয়ারি ঘুরেছিলেন দিল্লি, আগ্রা, আহমেদাবাদ। সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট’ও ব্রায়েন সহ ট্রাম্প সরকারের উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাব্যক্তিরা।

এবার হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে তাঁর অভিজ্ঞতার কথা বললেন ডোনাল্ড ট্রাম্প, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার একজন বিশিষ্ট বন্ধু। ভারতে কাটানো দুদিন আমার জীবনের অন্যতম সেরা সময়।”

তাঁর মতে, নরেন্দ্র মোদী ভারতীয়দের মিত্র। তাঁকে যেরকম ভাবে লোকজন স্বাগত জানিয়েছে, মোদীকেও একইভাবে লোকে অভিবাদন জানিয়েছে।

এই সফরে কী কী বিষয়ে আলোচনা হয়েছে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প উত্তর দেন, “আমরা দেশের বর্ডার ছাড়াও বাকি বিষয়েও আলোচনা করেছি”।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরে ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী, আমেরিকার প্রতিরক্ষা দফতর ভারতকে ৩০টি মিলিটারি হেলিকপ্টার দেবে।

RELATED Articles

Leave a Comment