১০ মিনিটের হাতে পান আইফোন ১৫, Blinkit-এ এবার অর্ডার করুন ফোন, দারুণ চমক দিল অ্যাপেল

২২ সেপ্টেম্বর মাঝরাত থেকেই ভারতে শুরু হয়েছে আইফোন ১৫-এর বিক্রি। এই সিরিজের ফোন নিয়ে ভারতীয়দের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এবারে প্রথম মুম্বইয়ের অ্যাপেল স্টোর থেকে আইফোন বিক্রি হচ্ছে। শুক্রবার মাঝরাত থেকেই সেখানে ভিড় ছিল চোখে পড়ার মতো। কে আগে ফোন নেবে, তা নিয়ে যুদ্ধ চলল রীতিমতো।

এমন চাহিদা মেটাতেই এবার ময়দানে নেমেছে Blinkit। সূত্রের খবর, আইফোন ১৫ ডেলিভারির জন্য এবার ব্লিঙ্কইটের সঙ্গে হাত মিলিয়েছে অ্যাপেল রিসেলার উইনিকর্ন ইনফো সলিউশন। এবার অর্ডার দেওয়ার ১০ মিনিটের মধ্যেই গ্রাহক হাতে পেয়ে যাবেন আইফোন ১৫।

এক্স হ্যান্ডেলে ব্লিঙ্কইট সংস্থার সিইও আলবিন্দর ধিন্দসা জানিয়েছেন, “আইফোন-১৫ সিরিজের নতুন মডেলগুলি পাওয়া যাবে ব্লিঙ্কইটে। এখন দিল্লি-এনসিআর, মুম্বই ও পুণেতে ব্লিঙ্কইটে অর্ডার করলে ১০ মিনিটে আইফোন ১৫ সিরিজের ফোনগুলি গ্রাহকরা হাতে পাবেন”।

শুধুমাত্র মুম্বইয়ের স্টোরেই নয়, দিল্লির সাকেতে অ্যাপেলের এক্সক্লুসিভ স্টোরেও সেই একই ধরণের ভিড় চোখে পড়ে এদিন। আইফোন ১৫ সিরিজের ওপর ৬ হাজার টাকা ছাড়ের কথা ঘোষণা করেছে সংস্থা। তবে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে তবেই এই অফার পাওয়া যাবে। প্রতিবছরই আইফোন কোনও না কোনও নতুন মডেল লঞ্চ করে।

আইফোন ১৫-এর দাম নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান চর্চা শুরু হয়েছে। অনেকেই এই নিয়ে নানান মিম শেয়ার করেছেন। কেউ কেউ লিখেছেন, “কিডনি বিক্রি করে আইফোন ১৫ কিন্ত হবে”। আনার কেউ লিখেছেন, “যারা একটা কিডনি ও একটা ফুসফুস নিয়েও বাঁচতে পারবেন, তারাই আইফোন ১৫ কিনতে ছুটেছেন”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর