করোনায় মৃত দিদির দেহ আগলে ৩৬ ঘন্টা বসে থাকলেন ভাই

ইটালি ক্রমশই মৃত্যুপুরী হয়ে উঠছে। ইতালিতে ১৬০ মিলিয়ন মানুষ কোয়ারেন্টাইনে, ২৪ ঘণ্টায় মারা গেছে ৫০ জন, সংক্রমিত হয়েছে ১ হাজার ২০০ জন, এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩০ জনের, সংক্রমিত ৫ হাজার ৮৮৩। আন্তর্জাতিক গণমাধ্য সিএনএন ও বিবিসিতে এই তথ্য পাওয়া গেছে।

গত সপ্তাহে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ইটালীর নাপোলির বাসিন্দা ৪৭ বছরের টেরেসা ফ্রাঞ্জে। ক্রমশ অবস্থার অবনতি হতে থাকে। করোনার পরীক্ষার রিপোর্ট হাতে আসার আগেই তার মৃত্যু হয়। এরপর প্রায় ৩৬ ঘন্টা তার মৃতদেহ আগলে বসেছিলেন, তার ভাই লুকা ফ্রাঞ্জে। কারণ কেউই করোনার রোগীদের সৎকারে সাহায্য করতে চাইছিলেন না। প্রশাসনিক কর্মী, হাসপাতাল এমনকী পুলিশে ফোন করেও কোনো সাহায্য পাননি বলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন লুকা। যদিও শেষ অব্দি, ৩৬ ঘন্টা পরে প্রশাসনিক কর্মীরা সংক্রমণ প্রতিরোধী পোশাক পরে এসে দেহ নিয়ে যায় এবং স্থানীয় এক কবরখানায় কবর দেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত দু সপ্তাহে চিনের বাইরে এই মারণ ভাইরাস প্রায় ১৩ গুণ ছড়িয়েছে। যে গতিতে গোটা বিশ্বে সংক্রমণ ছড়াচ্ছে, তা ভয়াবহ। ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা ৭৩। মৃত দুই। তবে আশার কথা, তবে আক্রান্তদের মধ্যে ৭০ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment