পুজোয় এবার ঘরে উঠুক নতুন ল্যাপটপ, লাখ টাকার Apple MacBook এবার মিলছে অর্ধেক দামে, জলদি করুন

সামনেই পুজো। আর উৎসব উপলক্ষ্যে নানান ই-কমার্স সাইটগুলিতে শুরু হচ্ছে নানান ধরণের সেল। ফ্লিপকার্টে ৮ অক্টোবর থেকে শুরু হছে বিগ বিলিয়ন ডে আর অ্যামাজনে শুরু হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। এই দুই সাইটেই নানান ধরণের ইলেকট্রনিক জিনিসের উপর মিলছে দারুণ ছাড়।

ফোন হোক বা ল্যাপটপ, সবেতেই মিলছে নজরকাড়া অফার। তেমনই অফার মিলছে Apple MacBook Air M1-এ। অর্ধেক দামেই মিলবে এই ল্যাপটপ।

কী কী ফিচার্স রয়েছে এই ল্যাপটপে?

  • Apple MacBook Air M1-এ রয়েছে ১৩.৩০ ইঞ্চি ডিসপ্লে।
  • MacOS অপারেটিং সিস্টেমে কাজ করে এই ল্যাপটপটি।
  • এই ল্যাপটপে দেওয়া হয়েছে M1 চিপসেট।
  • স্টোরেজ হিসেবে এই ল্যাপটপে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ।
  • কানেকশনের জন্য Apple MacBook Air M1-এ দেওয়া হয়েছে ব্লুটুথ, ২ ইউএসবি পোর্ট, হেডফোন জ্যাক।

শুধুমাত্র এই ল্যাপটপই না, অ্যামাজন ও ফ্লিপকার্টের এই সেলে জামা কাপড় থেকে শুরু করে নানান মোবাইল, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স ও অন্যান্য পণ্যগুলিতেও বিপুল ছাড় পাবেন গ্রাহক। কিছু কিছু জিনিসের উপর ৫০-৬০ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে এই ই-কমার্স সাইটগুলিতে।

কীভাবে এত কম টাকায় মিলবে Apple MacBook Air M1?

Apple MacBook Air M1-এর আসল দাম ৯৯,৯৯০ টাকা। তবে Amazon Great Indian Festival Sale-এ এই ল্যাপটপটি দাম রাখা হয়েছে ৬২,৯৯০ টাকা। আবার গ্রাহক যদি এসবিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে এই ল্যাপটপ কেনেন, তাহলে এই দামের উপর ৩,৭৫০ টাকা ছাড় পেয়ে যাবেন গ্রাহক।

এর ফলে এই ল্যাপটপের দাম দাঁড়াবে ৫৯,২৪০ টাকা। এখানেই শেষ নয়, Apple MacBook Air M1-এর উপর গ্রাহক পেয়ে যাবেন ৬,২৪১ টাকার এক্সচেঞ্জ অফারও। এই সব অফার মিলিয়ে তাহলে Apple MacBook Air M1-এর দাম পড়বে ৫২,৯৯৯ টাকা।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles