দারুণ কাটবে দীপাবলির সময়, শনিদেবের আশীর্বাদে লাভবান হবেন ৩ রাশি, জীবনে আসবে প্রভূত উন্নতি

আগামী ১২ নভেম্বর উদযাপিত হবে দীপাবলি। এই দিন দেবী লক্ষ্মীর পুজো হয় যাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদে সারা বছর সুখ-সমৃদ্ধি বজায় থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই বছর দীপাবলি খুব বিশেষ হতে চলেছে। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ শনি দীপাবলির আগে নক্ষত্র পরিবর্তন করবে। এর ফলে গতিবিধিও পরিবর্তন হবে তার।

আগামী ১৫ অক্টোবর নক্ষত্র পরিবর্তনের পর, ৪ নভেম্বর থেকে সরাসরি পথে যাবেন শনিদেব। বর্তমানে শনি নিজস্ব রাশি কুম্ভ রাশিতে বিপরীতমুখী অবস্থানে গমন করছে। শনির অবস্থানে ঘটছে এই দু’টি গুরুত্বপূর্ণ পরিবর্তন ৩টি রাশির জাতকদের জন্য খুব শুভ।

সেই রশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

মিথুন রাশি

এই রাশির জাতক-জাতিকারা পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। ভালো টাকা পাবেন এরা। কর্মচারীদের বদলি হতে পারে। যানবাহনের আনন্দ পাবেন। ব্যবসায় বৃদ্ধি হবে এই রাশির জাতক-জাতিকাদের। থাকবে লাভের সুযোগ। পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন ও সহযোগিতা পাবেন এই রাশির জাতক-জাতিকারা। 

ধনু রাশি

এই সময় পরিবারের সমর্থনে বড় কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন এই রাশির জাতক-জাতিকারা। গৃহ ও যানবাহনে সুখ পাবেন এরা। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। কর্মরতরা পদোন্নতি পেতে পারেন। কর্মকর্তারা সদয় হবেন এই রাশির জাতক-জাতিকাদের প্রতি। 

মেষ রাশি

এই সময় বেশ আত্মবিশ্বাস বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। নতুন গাড়ি বা বাড়ি কিনতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। ব্যবসায়িক অবস্থা শক্তিশালী হবে। এই সময় নিজের কাজ পরিবর্তন করতে পারেন। এই সময়ে কোনও আটকে থাকা টাকা পাওয়া যাবেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles