পুজোর মুখেও বাতিল ট্রেন, সপ্তাহান্তে শেষ মুহূর্তের শপিংয়ে পড়বে বাধা, রবিবার হাওড়া শাখায় চলবে না একগুচ্ছ লোকাল

সপ্তাহান্তে ট্রেন বাতিল হওয়া যেন এখন এক অভ্যাসে পরিণত হয়েছে। পুজোর মুখে ফের হাওড়া শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। আগামী ১৫ অক্টোবর অর্থাৎ আগামীকাল, রবিবার হাওড়া থেকে তারকেশ্বর, বর্ধমান, ব্যান্ডেল, ডানকুনিগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে খবর।

শিয়ালদহ থেকেও তিনটি লোকাল বাতিল হয়েছে। শুধুমাত্র লোকাল ট্রেন বাতিলই নয়, সেই সঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হবে বলে খবর। বাতিলের তালিকাত রয়েছে হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া ও খনা-গুমানি শাখার একাধিক লোকাল ট্রেন। এর জেরে পুজোর আগের শেষ উইকেন্ডে শপিং করতে গিয়ে বেশ দুর্ভোগের মধ্যে পড়তে পারে সাধারণ মানুষ। রেলের তরফে এই সমস্যার জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে।

কেন বাতিল এত লোকাল?

রেল সূত্রে খবর, সিগন্যাল, রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ ও ওভারহেডের তারে কাজের জন্য পাওয়ার ব্লক করা হবে। সেই কারণেই আগামীকাল বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

কোন কোন বাতিল থাকছে আগামীকাল?

  • হাওড়া থেকে: ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৭৩১৫
  • বর্ধমান থেকে: ৩৬৮৪২, ৩৬৮৪৪
  • ব্যান্ডেল থেকে: ৩৭৭৪৯
  • তারকেশ্বর থেকে: ৩৭৩২৬
  • কাটোয়া থেকে: ৩৭৭৪৮, ০৩০৯৫
  • আজিমগঞ্জ থেকে: ০৩০৯৬
  • ডানকুনি থেকে: ৩২২৩০, ৩২২৩২, ৩২২৩৪
  • শিয়ালদহ থেকে: ৩২২২৯, ৩২২৩১, ৩২২৩৩

শুধু ট্রেন বাতিলই নয়, তারকেশ্বর, হাওড়া, কলকাতা ও রামপুরহাট থেকে বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তনও করা হয়েছে। আবার কিছু ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হবে। সেই ট্রেনগুলি হল- ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস, ১৩০১৫ হাওড়া – জামালপুর কবিগুরু এক্সপ্রেস, ০৩১১২ গোড্ডা – শিয়ালদহ মেমু স্পেশাল, ১২৩০৪ নতুন দিল্লি – হাওড়া এক্সপ্রেস।

RELATED Articles